শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » জেলা প্রশাসন ও এসডিআরএস এর ভ্রাম্যমান পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন
প্রথম পাতা » গাইবান্ধা » জেলা প্রশাসন ও এসডিআরএস এর ভ্রাম্যমান পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন
শনিবার ● ২৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা প্রশাসন ও এসডিআরএস এর ভ্রাম্যমান পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

---সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা ভাইরাসের ক্রান্তিকালীন সময়ে “ঘরে থাকুন নিরাপদে থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা এসডিআরএস এর যৌথ উদ্যোগে ন্যায্যমুল্যে খাদ্যপণ্য বিক্রি করছে। আজ শনিবার সকাল থেকে গাইবান্ধা শহরের পৌর এলাকার ১৬ টি স্থানে মিনি ট্রাকে করে চাল, ডাল, লবন, তেল, চিনি সহ বিভিন্ন পন্য বিক্রি শুরু হয়েছে।
জেলায় চলমান লকডাউন পরিস্থিতিতে জনগণকে ঘরে রাখতে নিত্য প্রয়োজনীয় সব পণ্য গাইবান্ধাবাসির দোরগোড়ায় নিরাপদ দুরত্ব বজায় রেখে পৌছিয়ে দেবার প্রত্যয় নিয়ে জেলা প্রশাসন গাইবান্ধা ও এসডিআরএস এর যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে ভ্রাম্যমান পণ্য বিক্রয় কেন্দ্র এবং এসডিআরএস এর এ্যাপস ব্যবহারের মাধ্যমে ১০% মূল্য ছাড়ে হোম ডেলিভারির পণ্য সরবরাহের উদ্বোধন করা হয়।
পণ্য সরবরাহের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, এসডিআরএস এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, উপ পরিচালক মহিরুল ইসলাম তুষারসহ এসডিআরএস এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
শহরের বাজারগুলোতে জনসমাগম এড়াতে এমন কার্যক্রম পুরো রমজান জুড়ে চলবে বলে জানান এসডিআরএস এর নির্বাহী প্রধান গোলাম মোস্তফা।

গাইবান্ধায় করোনা আক্রান্ত বেড়ে ১৬ জন
গাইবান্ধা :: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় আজ শনিবার করোনা ভাইরাসে নতুন করে আরও দুইজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ জন। নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর একজনের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি ও আরেকজনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা সবাই গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।
জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ১০৬ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৫২, গোব্দিন্দগঞ্জে ৪০৪, সদরে ৩৪৯, ফুলছড়িতে ৪৩২, সাঘাটায় ৫৩১, পলাশবাড়িতে ২৫, সাদুল্যাপুর উপজেলায় ৩১৩ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৬ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।





আর্কাইভ