রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » করোনা যুদ্ধে জয়ী অজুফার হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দিলেন ইউএনও
করোনা যুদ্ধে জয়ী অজুফার হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দিলেন ইউএনও
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী হাসপাতালে আইসোলেশনে থেকে ১৯ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরেছেন অজুফা। করোনা যুদ্ধে জয়ী হওয়ার পর গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁকে শুভেচ্ছা, অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
জানা যায়, পরিবারের হাল ধরতে নারায়নগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন অজুফা। বাবাকে হারিয়ে জীবিকার খোঁজে এক বছর পূর্বে ওই কারখানায় কাজ শুরু করেন তিনি। গত ৭এপ্রিল নারায়ণগঞ্জ থেকে অজুফা উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও নিজ গ্রামে আসেন। ১১ এপ্রিল শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম অজুফার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে প্রেরণ করে। ১২ এপ্রিল অজুফার দেহে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তাকে ময়মনসিংহ এস কে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়।
১৩ এপ্রিল আক্রান্ত অজুফার পরিবার ও প্রতিবেশিসহ ৮জনের নমুনা সংগ্রহ করে মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৬ এপ্রিল আইইডিসিআর ফিল্ড ল্যাব ময়মনসিংহ থেকে তার পরিবারের ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলে তাদেরকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়। ময়মনসিংহ এস কে হাসপাতালে ১৯ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন অজুফা। পরে উপজেলা নির্বাহী অফিসার তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা, অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন। অর্থ ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৬ কেজি আলু ও ৫ লিটার সয়াবিন তেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সরিষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, মগটুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুজ্জামান মামুন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, করোনায় আক্রান্ত মেয়েটি সুস্থ হওয়ায় আজ তার ও তার পরিবারের ৪ জনসহ সকলকে শুভেচ্ছা জানানো হয়। পরে সুস্থ হওয়া মেয়েটির হাতে অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ