শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনা যুদ্ধ মোকাবেলায় সদা প্রস্তুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনা যুদ্ধ মোকাবেলায় সদা প্রস্তুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ
মঙ্গলবার ● ৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা যুদ্ধ মোকাবেলায় সদা প্রস্তুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ

ছবি : কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী। অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: দেশের এই ক্রান্তিলগ্নে মহামারি করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে করোনা ভয়কে জয় করে তারাই দেশের মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আবার অনেক করোনা যোদ্ধা ডাক্তার, স্বাস্থ্যকর্মী করোনা যুদ্ধ মোকাবেলায় নিজেদের জীবনটায় উৎসর্গ করে মৃত্যুকে বরণ করে নিয়েছেন। সর্বশেষ তথ্যমতে দেশের মধ্যে একটি মাত্রই জেলা যেটি করোনামুক্ত আছে আর সেটি হলো রাঙামাটি। রাঙামাটি জেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাই উপজেলাও এখনো করোনা মুক্ত রয়েছে। কিন্তু কাপ্তাই উপজেলা করোনা মুক্ত হলেও করোনা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তারা প্রতিনিয়ত হাসপাতালে অবস্থান করে কাপ্তাইবাসীকে দিয়ে যাচ্ছেন নিরবিচ্ছিন্ন চিকিৎসাসেবা। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজেমিন গিয়ে কথা হয় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরীর সাথে। তিনি জানান, কাপ্তাই উপজেলা এখনো করোনা মুক্ত হলেও করোনা ভাইরাস মোকাবেলায় সদা প্রস্তুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স সহ সব স্বাস্থ্যকর্মীরা। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে কর্মরত ১জন আবাসিক মেডিকেল অফিসার, ৭ জন মেডিকেল অফিসার,৩ জন উপ সহকারী মেডিকেল অফিসার, ৩৫ জন স্বাস্থ্য সহকারী, ৩ জন ল্যাব টেকনিসিয়ান, ১১ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, এবং ১৪ জন নার্স সহ সকলে প্রতিনিয়ত কাপ্তাইবাসীর নিরবিচ্ছিন্ন সেবায় কাজ করে যাচ্ছেন। তিনি আরো জানান, কাপ্তাই উপজেলায় এই পর্যন্ত করোনা ভাইরাস সন্দেহ হওয়ায় ৮ জনের নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয় যার মধ্যে ৬ জনের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে এবং ২ জনের রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে। এছাড়া কাপ্তাই উপজেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইন রয়েছে ২৯ জন এবং হোম কোয়ারেন্টাইন মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন আরো ৫১ জন। তিনি আরো জানান, করোনা ভাইরাস মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে কাপ্তাই উপজেলা নবনির্মিত ৫০ শয্যা হাসপাতাল ভবনটিকে ফ্লু কর্ণার হিসেবে প্রস্তুত করে রাখা হয়েছে। একজন মেডিকেল কর্মকর্তা এটির দায়িত্বে রাখা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা জানান,কাপ্তাইবাসীকে করোনা ভাইরাস মুক্ত রাখা এবং এই ভাইরাস মোকাবেলার পূর্বপ্রস্তুতি গ্রহন করতে সর্বোচ্চ ভুমিকা পালন করে যাচ্ছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কাপ্তাইবাসী যদি করোনা সংক্রমন মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক গৃহীত নির্দেশনা গুলো যথাযথ ভাবে মেনে চলে এবং করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনাগুলি যথাযথভাবে মেনে চলে তাহলে কাপ্তাই উপজেলা করোনামুক্ত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

কাপ্তাইয়ে ৩শত জন আনসার ও গ্রাম ভিডিপি সদস্যকে ত্রাণ সহায়তা

কাপ্তাই :: আনসার ও ভিডিপি কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে ৩০০ জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা সুখু বড়ুয়া মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে উপজেলা আনসার অফিস চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এদের হাতে এই সহায়তা তুলে দেন। উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা সুখু বড়ুয়া জানান, জেলা আনসার কমান্ডার এর নির্দেশক্রমে ৩০০ জন অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১ টি বাংলা সাবান এবং ১ টি মাস্ক প্রদান করা হয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ