শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ১৪টি চোরাই গরুসহ আটক-২
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ১৪টি চোরাই গরুসহ আটক-২
মঙ্গলবার ● ১২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ১৪টি চোরাই গরুসহ আটক-২

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে ১৪টি গরুসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার ১২ মে ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন : উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ এলাকার সিংড়াওইল গ্রামের উস্তার আলীর ছেলে মো. ইসলাম উদ্দিন (২৮) ও মৃত ইউনুছ আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (২৫)।

জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংড়াওইল গ্রামের দু’টি বাড়ি থেকে চুরি হওয়া ১৪টি গরুসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

গরু আটকের খবর পেয়ে কয়েকজন সুনামগঞ্জের ছাতক থানা এলাকা থেকে বিশ্বনাথ থানায় আসেন এবং তারা জানান এগুলো তাদের চুরি হওয়া গরু।
যেহেতু ছাতক থানা এলাকায় তাদের বাড়ি, তাই তারা ছাতক থানায় চুরির মামলা করতে চান।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, এসআই দেবাশীষের নেতৃত্বে অভিযান চালিয়ে গরুসহ দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। যেহেতু ছাতক থানায় মামলা হবে, তাই ছাতক থানাকে জানানো হয়েছে। গরুসহ ছাতক থানার পুলিশ তাদেরকে নিয়ে যাবে।

চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিলেন বিশ্বনাথের পল্লী চিকিৎসকরা

বিশ্বনাথ :: করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সুরক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে সোসাইাটর নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামানের হাতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি মেডিকেলের চিকিৎসকদের সুরক্ষার জন্য ৪০টি হ্যান্ডস্যানিটাইজার (হ্যাক্সিসল), ২শত পিস হ্যান্ড গ্লাভ্স, ১শত পিছ (নোজাপিনসহ) মাস্ক ও ১শত পিছ হ্যাডক্যাপ প্রদান করেছেন।
গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক ও বর্তমান নেতাদের সহযোগীতায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ-আল জাবেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ডা: শাহনুর হোসাইন, সাধারণ সম্পাদক ডা: হোসেন আহমদ, ধর্ম-বিষয়ক সম্পাদক ডা: আবুল বশর মো: ফারুক, প্রচার-সম্পাদক ডা: আব্দুস সালাম ও সদস্য ডা: এম জে এ খায়ের প্রমুখ।





আর্কাইভ