শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ
শুক্রবার ● ১৫ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ

---সংবাদ বিজ্ঞপ্তি :: সারা বিশ্বে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে গত ১৭ মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় । এই ঘোষণার প্রেক্ষিতে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পঠিত সিলেবাসের মধ্যে থেকে প্রতিষ্ঠানের নিজস্ব ফেইসবুক পেইজের মাধ্যমে ২১ মার্চ থেকে ৩১ মার্চ এবং ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত মোট ২টি অনলাইন মডেল টেষ্ট গ্রহণ করে। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয় । তারই প্রেক্ষিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্তে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়।
গত ৬ মে, ২০২০ থেকে Google Classroom Apps এর মাধ্যমে নিয়মিত প্লে শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিদিন ২ টি করে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে। উল্লেখ্য সকল অভিভাবক Google Play Store থেকে Google Classroom Apps টি ডাউনলোড করার মাধ্যমে নির্দিষ্ট শ্রেনিভিত্তিক কোড ব্যবহার করার মাধ্যমে ফেইসবুক পেইজের রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১১ টা থেকে ১২.৩০ পর্যন্ত মোট ২ টি ক্লাসে অংশ নিতে পারে । এছাড়াও শিক্ষার্থীরা তাদের যে কোন সমস্যায় শ্রেণি বা বিষয় শিক্ষকদের সাথে কমেন্টস এর মাধ্যমে অথবা টেলিফোনিক যোগাযোগের মাধ্যমে ও তাদের একাডেমিক সমস্যার কথা জানাতেও সমাধান পেতে পারে।
ইতোমধ্যে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিতির সংখ্যা ১০০০ এর ও অধিক যা নিয়মিত বৃদ্ধি পাচ্ছে। রাঙামাটিতে সম্পূর্ণ নতুন অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাটির প্রবর্তন প্রসঙ্গে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর আরিফ মাহমুদ বলেন , আমাদের শিক্ষার্থীরা যেন অবসর সময়টা পড়াশুনার মধ্যে থাকতে পারে এবং পড়াশুনার ধারাবাহিকতা বজায় থাকে সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা প্রতিটি বিষয়ের উপর শিক্ষার গুণগত মান অক্ষুন্ন রেখে ক্লাসটি Video(ভিডিও)করে নির্দিষ্ট রুটিন অনুযায়ী আপলোড করে থাকেন । যা প্রতিষ্ঠান বন্ধ চলাকালীন পুরোটা সময় জুড়ে অব্যাহত থাকবে। ইতোমধ্যে অনলাইনে গৃহিত ক্লাস শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে । লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ খুবই উৎসাহী। অভিভাবকদের একজন বলেন, রাঙামাটিতে শুধুমাত্র লেকার্স-ই তাদের কার্যক্রম অনলাইনভিত্তিক করেছে । যার ফলে আমরা ঘরে বসেই নিজের সন্তানের পড়ালেখার অবস্থা জানতে পারছি । অনলাইন ক্লাস নিয়ে প্রথমে দ্বিধাতে থাকলেও এখন সহজেই রুটিন অনুসারে সকল শিক্ষকের ক্লাসই করতে পারছে শিক্ষার্থীরা । লেকার্সের উদ্যোগ সবসময়ই প্রশংসনীয় । নবম শ্রেণি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পার্বণ চাকমা বলেন, খুব কৌতুহল ও আনন্দ নিয়েই ক্লাসে অংশগ্রহণ করছি । একাদশ শ্রেণির শিক্ষার্থী অতুলনীয়া চাকমা বলেন, নতুন জিনিস, নতুন কিছু শেখায় । রোমাঞ্চকর অনুভূতির সাথে যখন ইচ্ছে তখনই ক্লাস থেকে নোট ও ভিডিও দেখে শিখতে পারছি ।
এছাড়াও শিক্ষার্থীদের সাথে নিয়মিত টেলিফোনিক যোগাযোগ সহ ফেইসবুক পেইজের মাধ্যমে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম ব্যাপক প্রশংসার দাবিদার বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ও প্রতিষ্ঠিত পার্বত্য রাঙামাটির আধুনিক শিক্ষার পথিকৃৎ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)