শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে খাদ্য উৎপাদনে সহযোগিতা দিবে সরকার : ডেপুটি স্পীকার
প্রথম পাতা » কৃষি » দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে খাদ্য উৎপাদনে সহযোগিতা দিবে সরকার : ডেপুটি স্পীকার
রবিবার ● ১৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে খাদ্য উৎপাদনে সহযোগিতা দিবে সরকার : ডেপুটি স্পীকার

---সাইফুল মিলন, গাইবান্ধা :: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা মোকাবেলা নিয়ন্ত্রণে সক্ষমতা দেখিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের মঙ্গলের জন্য রাজনীতি শিখিয়েছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে বর্তমান সরকার এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ডেপুটি স্পীকার বলেন, দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে খাদ্য শষ্য উৎপাদনে সরকার সকল প্রকার সহযোগিতা দিবে। ইতিমধ্যে সরকার কৃষকদের মাঝে আগামী আউশ ও পাট চাষের জন্য প্রনোদনা দেয়া হয়েছে।

আজ রবিবার সাঘাটা উপজেলার আভ্যন্তরীণ বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধনকালে একথা গুলো বলেন ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর মহিউদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার ভট্রার্চায্য সহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।

চলতি ইরি বোরো মৌসুমে সাঘাটা উপজেলায় ২ হাজার ৫শ ৯০ মেট্রিক টন ধান, ২ হাজার ৪ শ ৯৪ মেট্রিকটন চাল ও ১শ ৭২ মেটিকটন আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডেপুটি স্পীকার

গাইবান্ধা :: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে কর্মজীবি মানুষ কর্মহীন হওয়ায় ১৭টা ইউনিয়নে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি।

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র ও ভুমিহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়ার আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এবং ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি বিদ্যালয় মাঠে ১০ হাজার দরিদ্র মানুষের সেমাই, চিনি, চাল, ডাল ও আলু বিতরন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ