শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের কাছে দ্রুত খাবার পৌঁছানো আহ্বান জানিয়েছেন সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের কাছে দ্রুত খাবার পৌঁছানো আহ্বান জানিয়েছেন সাইফুল হক
বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের কাছে দ্রুত খাবার পৌঁছানো আহ্বান জানিয়েছেন সাইফুল হক

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তান্ডবে দেশের উপকুলীয় জেলাসমূহে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন উপকুলের বিস্তীর্ণ অঞ্চলের কয়েক লক্ষ মানুষ সর্বস্ব হারিয়েছে। তিনি অনতিবিলম্ব এই কয়েক লক্ষ দুর্গত পরিবারের কাছে জরুরী খাদ্য, ত্রাণ সামগ্রী ও তাদের পুনর্বাসনের সর্বাত্মক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আম্পান নামের এই ঘুর্ণিঝড় ও জলোচ্ছাসে ফসলের জমি তলিয়ে গেছে, পানির তোড়ে বাধ ভেঙে যাওয়ায় হাজার হাজার মাছের ঘের ভেসে গেছে, রাস্তা-ঘাট বিনষ্ট হয়েছে, হাজার হাজার বাড়ি ঘর ভেঙে পড়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে; গরু-ছাগলও মারা পড়েছে।

তিনি উল্লেখ করেন সিডর, আইলা আর বুলবুলের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এই ঝড়-জলোচ্ছ্বাস কয়েক লক্ষ পরিবারকে আবারও চরম দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। করোনা মহামারীর মধ্যে এই তা-ব অসংখ্য পরিবারকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। বিবৃতিতে তিনি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের জন্য আশু ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন কর্মসূচি নেবার দাবি জানান।

তিনি বলেন, প্রাকৃতিক বর্ম হিসেবে সুন্দরবন না থাকলে ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি আরো ভয়াবহ হোত। এবারও সুন্দরবন বুক আগলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে মানুষের জানমাল রক্ষা করেছে।

বিবৃতিতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন।

খন্দকার গোলাম রহমানের মৃত্যুতে শোক প্রকাশ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি খন্দকার আলী আব্বাসের বড় ভাই ইঞ্জিনিয়ার খন্দকার গোলাম রহমানের মৃত্যুতে পার্টির সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেন এবং বলেন ছাত্র জীবন থেকেই গোলাম রহমান প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। গতকাল রাতে ঢাকার কলাবাগানে ৮৭ বছর বয়সে বার্ধক্যজনীত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিবৃতিতে তিনি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোক সন্তন্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)