শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় নিয়োজিত এ সংগঠনটি আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাঁও গ্রামে নিন্ম আয়ের মানুষের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করে।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। দু’দিন ব্যাপী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাঁও গ্রামে বিত্তবানদের অনুদান ও নিজস্ব অর্থায়নে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন দীর্ঘ দিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনটি রমজানের শুরুতে নি¤œ আয়ের মানুষের মাঝে ‘ফ্রি বাজার’ কার্যক্রম পরিচালনা করেছে।
এবার ঈদকে সামনে রেখে অসহায় ও প্রতিবন্ধী ৬শ ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। এ সময় ঈদ উৎসবের অংশ হিসেবে প্রতিটি পরিবারের শিশুদের হাতে নতুন কাপড়, কসমেটিকস, প্রসাধনী সামগ্রী, খেলনা ও বেলুন তুলে দেন অতিথিরা। শিশুরা এসব জিনিস হাতে পেয়ে অতিথিদের সামনেই আনন্দে মেতে ওঠে।
অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক মাসুম, শুভ, সোহান, মতিউর, টুটুল, সোহাগ, রাকিব, ইমন প্রমুখ।
মুক্তির বন্ধন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আজহারুল ইসলাম পলাশ জানান, প্রতিবছরের ন্যায় এবারও অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নিতে আমাদের এই আয়োজন। এ কার্যক্রম দুইদিন ব্যাপী চলমান থাকবে। আর্তমানবতার সেবা কার্যক্রম অব্যহত রাখার স্বার্থে ফাউন্ডেশনকে সহযোগিতা করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সংগঠনটি রোজার শুরু থেকে ‘ফ্রি বাজার’ পরিচালনা ও বিভিন্ন আর্থমানবতার কাজে নিরলসভাবে কাজ করে যাওয়ায় সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন। এবং তিনি বলেন তাদের যেকোনো শুভকাজে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
জেলা প্রসাশক মো. মিজানুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নিতে এমন কার্যক্রম নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে ভালো লাগছে। সংগঠনটির সাফল্য কামনা করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)