বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে মৌসুমের প্রথম বৃষ্টিতে জনজীবন স্থবির
কাপ্তাইয়ে মৌসুমের প্রথম বৃষ্টিতে জনজীবন স্থবির
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: মৌসুমের প্রথম বৃষ্টিতে কাপ্তাইয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ বুধবার ২৭ মে সকাল হতে মুষলধারে বৃষ্টিতে কাপ্তাইয়ের বড়ইছড়ি - ঘাগড়া সড়কের অনেক স্হানে সড়কে হাঁটু পরিমান পানি জমে আছে। সড়কের উপরে গাছ পালা পড়ে যাওয়ার ফলে হালকা যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্ট হচ্ছে। এইছাড়া অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড় হতে উজান ঢ়ল নেমে কোথাও কোথাও ফসলি জমির সবজী, ফলমূল ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনিতে পাহাড়ের পাদদেশে বসবাসরত কয়েকশত পরিবার। ইতিমধ্যে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ হতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্হানে চলে যাবার অনুরোধ করেছেন।
এদিকে অতি বৃষ্টির ফলে চন্দ্রঘোনা- রাইখালী- রাজস্হলী সড়কেও যানচলাচল বিঘ্ন হচ্ছে বলে চালকরা জানান।
উল্ল্যেখ যে, গত বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির ফলে এই সড়কের কারিঘর পাড়া নামক স্হানে সড়কে সিএনজির উপর পাহাড় ধ্বসে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এইছাড়া ২০১৮ সালের ১৭ জুন কাপ্তাইয়ে স্মরনকালের পাহাড়ধ্বসে মিতিঙ্গাছড়ি, কুকিমারা, রাইখালী এবং চিৎমরম এ ১৮ জন নিহত হন।





বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে