শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক দম্পত্তি করোনায় আক্রান্ত : লকডাউন
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক দম্পত্তি করোনায় আক্রান্ত : লকডাউন
বুধবার ● ২৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক দম্পত্তি করোনায় আক্রান্ত : লকডাউন

---মো. আবুল কাশেম, ষ্টাফ রিপোর্টার ::: সিলেট নগরীর লামাবাজার এলাকায় বসবাসরত দৈনিক সবুজ সিলেট পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সাংবাদিক আবুল হোসেন ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
আর এদিকে মিথ্যা গুজবে কান দিয়ে বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের চেয়ারম্যান রুহেল মিয়া বড়খুরমা গ্রামসহ ওই সাংবাদিকের শশুর বাড়ি লকডাউন করেছেন। কি আজব জাতি আমরা। যে কোন গুজবে সাড়া দিতে থাকি। যেখানে মেয়ে ও তার স্বামী করোনা আক্রান্তের খবর পেয়ে একটি পরিবার চিন্তায় ও কান্নায় না খেয়ে আছে। সেই পরিবাকের শান্তনা না দিয়ে উল্টো তাদের উপর গুজবের নির্যাতন।
যারা বাড়ি ও গ্রাম লকডাউন করছেন তারা কতোটুকু সচেতন ? তাদের কারো মুখে মাক্স নেই। গুজব ছড়িয়ে একটি পরিবারকে হয়রানি করা ছাড়া আর কিছু না। বিষয়টি জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের নজরে দেওয়া হয়েছে।
বড়খুরমা গ্রামে মিথ্যা গুজবে কান দিয়ে কবির মিয়ার পরিবারের উপর লকডাউন দিয়ে নির্যাতন করা হচ্ছে। ওই সাংবাদিক দম্পত্তি না কি গত শুক্রবার তাদের শশুর বাড়ি বড় খুরমা আসছেন। আজ বুধবার থেকে নগরীতে তাদের বাসা লকডাউন। তাহলে কি ভাবে শুক্রবার তারা সেখানে আসলো ? এসকল গুজবে দয়া করে কেউ কান দিবেন না।

অলংকারি ইউনিয়নের চেয়ারম্যান রুহেল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠো ফোনে বলেন আমি ফেসবুকে এবং স্থানীয় লোকদের কাছ থেকে বিষয়টি জেনে ওই বাড়ি এবং গ্রাম লকডাউন করছি। পরে ওই সাংবাদিকের সাথে আলাপ করে জানতে পারলাম তারা গত দুই রমজানে বড়খুরমায় আসছেন।
মিথ্যা গুজবের হয়রানি ও লকডাউন থেকে মুক্তি পেতে এবং গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট আশুহস্থক্ষেপ কামনা করছেন ওই পরিবার।

পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জন করোনায় আক্রান্ত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও এক দিনমজুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তরা হলেন- বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তীর স্ত্রী পিংকি চক্রবর্তী ও উপজেলার আমতৈল গ্রামের দিনমজুর সাদ্দাম হোসেন।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান।

এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ৩৫ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ২৭ জনই পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এএসআই জাহাঙ্গীর কবীর করোনা জয়

বিশ্বনাথ :: নবেল করোনা ভাইরাস জয় করে কর্মস্থলে ফিরেছেন সিলেটের বিশ্বনাথ পুলিশ স্টেশনের আরো এক সদস্য এএসআই জাহাঙ্গীর কবীর, করোনা শনাক্ত হবার পর সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। সম্প্রতি কোভিড-১৯ এর ফলোআপ টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। বর্তমানে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অস্থায়ী ব্যারাকে হোমকোয়ারেন্টিনে রয়েছেন তারা। এর আগে সুস্থ হয়ে ফিরেন আরো দু’জন। এ নিয়ে করোনায় আক্রান্ত থানা পুলিশের ২৭ সদস্যের মধ্যে সুস্থ হয়ে ফিরলেন ৫জন। অন্যরা সিলেট বিভাগীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা।

এসআই অলক দাসে’র করোনা জয়

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আরেক পুলিশ সদস্য করোনা জয় করে বাসায় ফিরেছেন। তার নাম এসআই অলক দাস। চিকিৎসকরা তাকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দিলে গেল ২৫ মে সোমবার (ঈদের দিন) নিজ বাসায় ফিরেন তিনি।
সূত্র জানায়, প্রচন্ড জ্বর নিয়ে গেল ১১ই মে নমুনা পরীক্ষায় পাঠান এসআই অলক দাস। পরে ১৬ মে প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হয় তার। এরপর থেকে নিজ বাসায় হোমকোয়ারেন্টাইনে ৭ দিন ও সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে আরো ৬ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে ২১ মে ফলোআপ টেস্টের জন্যে ফের নমুনা দেন তিনি। ২৪ মে এর নেগেটিভ আসে রিপোর্টের ফলাফল। শেষে ঈদুল ফিতরের দিন তাকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে কথা হলে এসআই অলক দাস বলেন, ইশ্বরের কৃপায় সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে কোভিড-১৯ এর নেগেটিভ রিপোর্ট নিয়ে বাসায় ফিরেছি। সবার এ ভালোবাসা পরবর্তী সকল প্রকার যুদ্ধে সম্মুখে থাকার সাহস যোগাবে প্রতিনিয়িত। এই যুদ্ধ জয়ে আমার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন ও সহযোদ্ধাদের ভলোবাসার কাছে চিরঋণী হয়ে থাকলাম।

করোনায় ব্রিটেনে বিশ্বনাথের বৃদ্ধের মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি :: নবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে প্রাণ হারিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮৩ বছর বয়সি এক বৃদ্ধ। ব্রিটেনের লেষ্টার সিটির বাসিন্দা বৃদ্ধ হাজী আহমদ আলী, আজ বুধবার (২৭ মে) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় লেষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের বাসিন্দা।
তার পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার হঠাৎ করে অসুস্থবোধ করলে তাকে স্থানীয় লেষ্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। এক পর্যায়ে চিকিৎসক তার কোভিড-১৯ পরীক্ষা করেন। এর রিপোর্টে পজেটিভ আসে ফলাফল।
এরপর থেকে হাসপাতালে রেখেই চিকিৎসা চলছিল তার। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ