শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু জেলায় মোট আক্রান্ত ১২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু জেলায় মোট আক্রান্ত ১২৫
সোমবার ● ২২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু জেলায় মোট আক্রান্ত ১২৫

---গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে রোজিনা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহরের পূর্বচাঁদকাঠির বাড়িতে তাঁর মৃত্যু হয়। দুই সন্তানের জননী ওই নারী এক সপ্তাহ ধরে জ্বর, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জানায়। উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানো হলেও নমুনা সংগ্রহ করা হয়নি। মৃত রোজিনা বেগম সৌদি প্রবাসী আসলাম হোসেনের স্ত্রী। ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত হাসান বলেন, ওই নারী রাতে মারা যাওয়ার কারণে তাঁর নমুনা সংগ্রহ করা হয়নি। ঝালকাঠি সদরে স্বাস্থ্য বিভাগের তিনজন স্টাফ নমুনা সংগ্রহ করতো। তাদের মধ্যে দুইজনের করোনা পজিটিভ। এখন মাত্র একজন স্টাফ নমুনা সংগ্রহের কাজ করছেন। সুতরাং ওই নারীর মৃত্যু আমরা করোনা হিসেবে ধরে নিয়েছি। তাঁর লাশ দাফনে বরিশাল কোয়ান্টোম ফাউন্ডেশের নারী সদস্যরা অংশ গ্রহণ করে। রবিবার সকাল ১১ টায় রোজিনার দাফনকার্য সম্পন্ন হয়। মৃত নারীর সংস্পর্শে যারা ছিলেন, তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে জেলায় নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় রোববার দুপুর পর্যন্ত ১২৫ জন আক্রান্ত হলো। আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ৪১ জন, নলছিটি উপজেলায় ৩৭ জন, রাজাপুর উপজেলায় ৩০ জন এবং কাঠালিয়া উপজেলায় ১৭ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান জানান, আক্রান্তদের মধ্যে হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৪৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৬ জন । জেলায় রবিবার পর্যন্ত ১৪০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১১৮৩ জনের রিপোর্ট এসেছে । এদের মধ্যে ১২৫ জনের রিপোর্ট পজেটিভ ও ১০৫৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১০৫ দিনে এ পর্যন্ত ১২৮৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২২১ জন ছাড়পত্র পেয়েছে। রোববার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ জন।

ঝালকাঠিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

ঝালকাঠি :: ঝালকাঠিতে মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৭ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ঝালকাঠি শাখার নেতৃবৃন্দ। সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবদুল কুদ্দুছ জানান, ১৫১৯টি ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক ২৫০০ ও সহকারী শিক্ষক ২৩০০ টাকা বেতন পায়। রেজিস্ট্রেশনপ্রাপ্ত অন্য মাদ্রাসার শিক্ষকরা ৩৪ বছর ধরে কোন বেতন পাচ্ছেন না। এ অবস্থায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তাই প্রাইমারির ন্যায় সকল ইবতেদায়ী মাদরাসা মুজিববর্ষের মধ্যেই জাতীয়করণ, কোর্ড বিহীন মাদরাসা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্ত, নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজন অন্তর্ভুক্ত, অফিস সহায়ক নিয়োগ, শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণের ব্যবস্থা, আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থার দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবদুল কুদ্দুছ, মাওলানা মো. ছালাম, মাওলানা মো. জাহিদুল ইসলাম, মাওলানা মো. আবদুল কাদের, মাওলানা মো. আবুল হোসেন, মাওলানা মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. আনিস হোসেন, মাওলানা মো. কবির উদ্দিন, মাওলানা মো. রেদোয়ান, ওবায়েদুল হক, মো. খলিলুর রহমান নেছারী, ফেরদৌস খান, আয়নাল হোসেন, সাইদুর রহমান সেন্টু মিয়া ও মাওলানা মো. জালাল হোসেন।

ঝালাকঠিতে চিকিৎসকদের মানববন্ধন

ঝালকাঠি :: খুলনায় চিকিৎসক মো.আব্দুর রকিব খানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় সদর হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক ও নার্সরা অংশগ্রহণ করেন। তাঁরা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন চলাকালে বিএমএ ঝালকাঠি জেলা শাখার সহসভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক পবিত্র কুমার দেবনাথ, ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.জাফর আলী দেওয়ান বক্তব্য দেন। নিহত মো. আব্দুর রকিব খান বাগেরহাটের ম্যাটস এর অধ্যক্ষ ও বিএম এর আজীবন সদস্য ছিলেন।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২

আর্কাইভ