শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » গভীর রাতে সড়কে চাঁদাবাজির সময় ৪ চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » গভীর রাতে সড়কে চাঁদাবাজির সময় ৪ চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার
বুধবার ● ২৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গভীর রাতে সড়কে চাঁদাবাজির সময় ৪ চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার

---মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে জানতে পারেন একদল চাঁদাবাজ মহেশপুর-চৌগাছা সড়কে যানবাহনে চাঁদাবাজি করছে। খবর পেয়ে তিনি একদল পুলিশকে অভিযানে পাঠান। মহেশপুর থানা পুলিশ মহেশপুর-ভৈরবা সড়কের বুদোর মোড় নামক স্থান থেকে ট্রাকে চাঁদাবাজি করার সময় মহেশপুরের গাড়াবাড়িয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাকিল, শফিকুল ইসলামের ছেলে সুমন, দাউদ মোল্লার ছেলে হুসাইন ও যশোর চৌগাছার কান্দি গ্রামের মফিজুর রহমানের ছেলে জাহিদ সহ ৪ চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় ট্রাক ড্রাইভার ইখলাস মোল্লা দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ট্রাক ভর্তি কয়লা নিয়ে ইখলাস মোল্লা যশোর থেকে রাতে মহেশপুর উপজেলার ভৈরবা যাচ্ছিলেন। রাত ১-৩০ টার সময় তিনি ট্রাক নিয়ে মহেশপুরের বুদোর মোড় নামক স্থানে পৌছিলে ৪ চাঁদাবাজ তার কাছে চাঁদা দাবি করে। ট্রাক ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় পুলিশ ৪ চাঁদাবাজকে টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় ২৪-০৬-২০২০ তারিখ ট্রাক ড্রাইভার ইখলাস মোল্লা মহেশপুর থানায় হাজির হয়ে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এদিকে অভিযোগ উঠেছে মহেশপুরের সরকারীদলের কতিপয় নেতার সহায়তায় মাসের পর মাস বিভিন্ন সড়কে দাড়িয়ে উঠতি বয়সের যুবকরা এভাবে চাঁদাবাজী করে টাকা ভাগাভাগি করে নেয়। মহেশপুর, হরিণাকুন্ডু ও সদর উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে শ্রমিক ইউনিয়নের নামেও টাকা তোলা হতো। সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম আগে তৎপর রয়েছেন। তাঁর এই ভুমিকায় সমাজের সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন।

আন্ত ডাকাত দলের সদস্য আব্দুর রাজ্জাক আটক
ঝিনাইদহ :: মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর আন্তঃডাকাত দলের এক সদস্য কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কৃঞ্চচন্দ্রপুর গ্রামের মৃত বদরউদ্দিন মন্ডলের ছেলে আন্তঃ ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক(৩৫) কে আটক করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানিয়েছেন, তার বিরুদ্ধে মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগর ও কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। মঙ্গলবার দিবাগত রাত্রে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। বুধবার সকালে আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ঘাস কাটাকে কেন্দ্র করে মহিলাকে মারপিট, থানায় অভিযোগ
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে ছাগলের ঘাস কাটাকে কেন্দ্র করে এক অসহায় মহিলাকে মারপিট, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে প্রকাশ, মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে ছাগলের ঘাস কাটাকে কেন্দ্র করে ঐ গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী মেহেরুননেছা(৪৮)কে একই গ্রামের মৃত সিদ্দিকের ছেলে তৌহিদ, সিদ্দিকের স্ত্রী রোকেয়া ও সালামের স্ত্রী হালিমা বেগম মেহেরুননেছাকে মাঠে একাকি বেধড়ক মারপিট করে। এতে সে গুরুতরভাবে আহত হয়। আহত মেহেরুননেছা জানায়, সিদ্দিকের স্ত্রী রোকেয়া ধারালো কাচি দিয়ে কোপ মেরে তার ডান হাত রক্তাক্ত জখম করে। সে আরো জনায়, তিনি একজন দরিদ্র মহিলা স্বামী মারা যাওয়ায় কারণে অনেক কষ্টে তাকে সংসার চালাতে হয়। এ বিষয়ে মঙ্গলবার বিকালে তিনি মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ