সোমবার ● ২৯ জুন ২০২০
প্রথম পাতা » ঢাকা » লঞ্চ ডুবিতে শোকাবহ মৃত্যুর ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স শোক
লঞ্চ ডুবিতে শোকাবহ মৃত্যুর ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে সকালে বুড়ীগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছেন। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে নিহতদের পরিবারসমূহের পুনর্বাসনের দাবি জানান।
বিবৃতিতে সাইফুল হক দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনার সাংস্কৃতিক জগতের পুরোধা ব্যক্তি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং বলেন, তার মৃত্যুতে দেশ তার এক কৃতি সন্তানকে হারিয়েছে। এই শুন্যতা সহজে পূরণ হবার নয়। তিনি তার বর্ণাঢ্য জীবন ও কর্মের শ্রদ্ধা জ্ঞাপন করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ একই সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসীন চৌধুরীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমমর্মীতা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি এ পর্যন্ত করোনায় প্রাণ হারানো সকলের জন্যে গভীর শোক প্রকাশ করেন।





মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী