শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বানের পানি কমলেও কমছেনা বানভাসী মানুষের দুর্ভোগ
প্রথম পাতা » গাইবান্ধা » বানের পানি কমলেও কমছেনা বানভাসী মানুষের দুর্ভোগ
শনিবার ● ৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বানের পানি কমলেও কমছেনা বানভাসী মানুষের দুর্ভোগ

---সাইফুল মিলন গাইবান্ধা :: নদীর পানি কমতে থাকলেও কমছেনা বানভাসী মানুষের দুর্ভোগ, সাথে শুরু হয়েছে ভাঙ্গন আতংক।গাইবান্ধায় বন্যার পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ব্রক্ষপুত্র নদের পানি বিপদসীমার ৭২ সে:মি: এবং ঘাঘট নদীর পানি ৩৬ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে পানি কমতে শুরু করলেও কমছেনা বানভাসী মানুষের দুর্ভোগ।

গত আটদিন থেকে ঘরবাড়ি ছেড়ে বন্যাকবলিত মানুষ রেল লাইন, বাঁধ, উঁচু স্থান এবং আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। প্রকট আকার ধারন করেছে স্যানিটেশন সমস্যা। এছাড়া রয়েছে জ্বালানী সংকট।

গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই জনজীবনে হানা দেয় ভয়ংকর করোনা। এর উপর আবারও আগাম বন্যার আঘাতে চরম দুর্দশায় পড়েছে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার মানুষ।

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী জানান, জেলার চার উপজেলার ২৬ টি ইউনিয়নের ৭৮ টি গ্রামের ১’লাখ ২৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের মধ্যে ৫’হাজার ২’শ জন মানুষ রয়েছে সরকারী আশ্রয় কেন্দ্রে। বানভাসী এসব মানুষের জন্য ইতোমধ্যে ১৩ লাখ টাকা ও ২’শ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

তবে বানভাসী অনেক মানুষের অভিযোগ ত্রান সহায়তা পৌছেনি তাদের কাছে।এদিকে পানি কমতে থাকায় বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙ্গন। চার উপজেলার বেশক’টি পয়েন্টে প্রতিদিনই একটু একটু করে ভাঙ্গতে শুরু করেছে।ফলে চরম আতংকে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষ।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান,ভাঙ্গন রোধে শীঘ্রই কাজ শুরু করবেন তারা।এছাড়া ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

একদিকে বন্যা সাথে রয়েছে করোনার ছোবল।বন্যার ফলে চারপাশের পরিবেশ করোনার ঝুঁকিসহ নানা রকম স্বাস্থ্য ঝঁকিতে ফেলতে পারে বৃহত জনগোষ্ঠীকে।

এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা.এবিএম আবু হানিফ জানান, স্বাস্থ্য ঝুঁকির কথা আমলে নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। পর্যক্ষেনে রয়েছে বন্যা কবলিত মানুষ।





আর্কাইভ