শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
রবিবার ● ৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগড়ে ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

---সংবাদ বিজ্ঞপ্তি :: খাগড়াছড়ির রামগড় উপজেলার কম্প্রু পাড়ায় ঢাকা কোম্পানি নামধারী ভূমিদস্যু কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ রবিবার ৫ জুলাই সকালে রামগড় এলাকাবাসী’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে তারা এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

যুদ্ধ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গেয়ান্দ্র ত্রিপুরা (কার্বারী) ও আচালং এলাকার কার্বারী আজাইমং মারমা। এছাড়া সংহতি জানিয়ে এতে আরো বক্তব্য রেখেছেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য শুভ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা সম্পাদক বাহাদূর ত্রিপুরা।

স্বাগত বক্তব্যে গেয়ান্দ্র ত্রিপুরা ঢাকা কোম্পানি নামধারী ভূমিদস্যু কর্তৃক কম্প্রু পাড়ায় পাহাড়িদের ভূমি বেদখলের নিন্দা জানিয়ে বলেন, চোখের সামনে আমাদের ভূমি বেদখল করা হবে, এটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমি বেদখলের বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

আজাই মং কার্বারী বলেন, আজ কম্প্রু পাড়ায় ঢাকা কোম্পানির নাম দিয়ে সেটলাররা ভূমি বেদখল করছে, আগামীকাল তারা আবার অন্য কোথাও ভূমি বেদখল করবে। এই ভূমি দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি ভূমি বেদখল বন্ধ করা ও ঢাকা কোম্পানি নামধারী ভূমি দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এলাকার জনগণের সাথে সংহতি জানিয়ে যুব ফোরাম নেতা শুভ চাকমা বলেন, ভূমি বেদখল শুধু রামগড়ের এই কম্প্রু পাড়াতে নয়, আমরা দেখতে পাচ্ছি বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ সমতলের বিভিন্ন স্থানে সংখ্যালঘু জাতিসত্তাদের ভূমি, বসতভিটা কেড়ে নেওয়া হচ্ছে। ক্যাম্প স্থাপনের নামে পাহাড়িদের ভূমি কেড়ে নেওয়া হচ্ছে। পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে বাস্তুচ্যুত করা হচ্ছে।

তিনি কথিত ঢাকা কোম্পানি নামধারী ভূমি বেদখলকারীদের আইনের আওতায় আনাসহ মাটিরাঙ্গা, গুইমারা, লংগদু, নাক্ষ্যংছড়িসহ বিভিন্ন স্থানে ভূমি বেদখল বন্ধের দাবি জনান।

পাহাড়ি ছাত্র পরিষদ রামগড় উপজেলার সম্পাদক বাহাদুর ত্রিপুরা বলেন. সম্প্রতি সেটলার কর্তৃক ও সেনা, বিজিবি ক্যাম্প স্থাপনের নামে পার্বত্য চট্টগ্রামের বিভিন্নস্থানে ভূমি বেদখলের মহোৎসব চলছে। রাঙামাটির লংগদুতে এক সেটলার উপজেলা চেয়ারম্যান ভূমি প্রশাসনের নির্দেশ অমান্য করে এক পাহাড়ির জমি সেটলারদের বন্টন করে দিয়েছে। এই ভূমি দস্যুতা পাহাড়ি জনগণ কিছুতেই মেনে নেবে না।

সমাবেশে রতন ত্রিপুরা, সুরেন্দ্র ত্রিপুরা, কসম ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন সুরেশ চাকমা।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে থেকে কথিত ঢাকা কোম্পানি নামধারী ভূমিদস্যুরা রামগড়ের কম্প্রু পাড়া এলাকায় বেশ কয়েক একর জায়গা বেদখল করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)