বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.০০মিঃ) গাজীপুরে গাড়িচাপায় রাবেয়া খাতুন (২৩) নামের এক নারী নিহত হয়েছেন৷ এ সময় তার স্বামী রবিউল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন৷
১১ ফেব্রম্নয়ারি বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ রবিউল ইসলামকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তারা গাজীপুর সদর উপজেলার রৌদ্রপুর এলাকার বাসিন্দা৷
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রবিউল-রাবেয়া দম্পতি হোতাপাড়া এলাকার কারখানায় চাকরি করেন৷ সকাল ৬টার দিকে তারা মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন৷ পথিমধ্যে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওঠার সময় একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়৷ এতে রাবেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান এবং রবিউল গুরুতর আহত হন৷





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন