শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আক্রান্ত ৪১৮ জন : করোনা পরীক্ষা বিনামূল্যে করার দাবি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আক্রান্ত ৪১৮ জন : করোনা পরীক্ষা বিনামূল্যে করার দাবি
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আক্রান্ত ৪১৮ জন : করোনা পরীক্ষা বিনামূল্যে করার দাবি

---নির্মল বড়ুয়া মিলন :: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মানবজাতির ইতিহাসের একটি অভিশস্ত অধ্যায়। পৃথিবীর ২১৩ দেশ ও অঞ্চলের সোয় ১ কোটি জনগন যার সর্বনাশী থাবার শিকার। মৃত্যু বরন করেছেন ৫ লাখের অধিক। কর্তৃত্ববাদী, সাম্রাজ্যবাদী আর শ্রেণীবাদীদের ধনী গরীব বা সাদা কালো ধারনা করোনা ভাইরাসের কাছে পার্থক্য নয়, তার চাওয়া শুধু মানবপ্রাণ। তার প্রতিরোধহীন আক্রমন উন্নত রাষ্ট্র থেকে শুরু করে উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রের সকল মানবজাতির উপর সবখানে সমান। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস কোন মানব শরীরে আক্রমন করলে সেই মানব শরীর যদি নিজস্ব প্রতিরোধ ক্ষমতা দিয়ে জয় করতে পারে তো করোনা পরবর্তী বসবাসের সম্ভাবনা! নয়তো মৃত্যু অবধারিত। পুরো বিশ্বের গবেষক মহল হন্যহয়ে খুঁজছে করোনাভাইরাসের প্রতিকার ও প্রতিরোধক। চলছে নানা গবেষণা ও গবেষনাপত্রের ট্রায়াল। মানব জাতির এই অভিশপ্ত অধ্যায়ের শেষ কবে বা কোথায় এখনো অজানা। কিন্তু আশাবাদী মানবজাতির চেষ্টার শেষ নেই। দিনরাত এক করে যুদ্ধ ঘোষনা করেছেন করোনা ভাইরাস মোকাবেলায়। সারা বিশ্বে আক্রান্তের বিবেচনায় ১৮ নম্বরে থাকা আমার বাংলাদেশও পিছিয়ে নেই করোনা ভাইরাসে আক্রান্তে ও গবেষনায়। গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে আজ বৃহস্পতিবার  ৯ জুলাই গত ৪ মাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ৭৫ হজার ৪৯৪ জনে এবং মৃত্যু বরন করেছেন ২হাজার ২৩৮ জন। কাজ হারিয়েছেন প্রায় এক কোটি খেটে খাওয়া মানুষ। এতো শুধু সরকারী হিসাবের খাতার তালিকা। এর বাইরে শুধুমাত্র করোনা উপসর্গ নিয়ে কতজনের মৃত্যু হচ্ছে তার সব হিসাব তো অজানা। অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আর চিকিৎসার অবহেলার ঘটনাই বা কয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। ২১ কোটি জণগণের দেশে প্রতিদিন ৭০টি পিসিআর ল্যাবে গড়ে প্রতিদিন ১৫ হাজার নমুনা পরীক্ষা কতটুকু পর্যাপ্ত! দেশের ৬৪টি জেলা হাসপাতালে আইসিইউ নেই, নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটিসহ ৩ পার্বত্য জেলার জনগণের অবস্থা আরো নাজুক। এমনিতেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তার উপর ভংগুর যোগাযোগ ব্যবস্থা। চিকিৎসা ব্যাবস্থা তো আরো নাজুক। জেলা হাসপাতালে নেই আইসিইউ নেই আধুনিক চিকিৎসা সরঞ্জাম। প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠির কাছে করোনা ভাইরাস শুধু একটি রোগে আক্রান্ত হওয়া নয়, পরিবারসহ সর্বশান্ত হওয়ার সামিল। তার উপর সরকার করোনা শনাক্তের নমুনা পরীক্ষায় ফি নির্ধারন করায় গরীব জনগোষ্ঠির মানুষ নিজ উদ্যোগে টাকা খরচ করে নমুনা দিতেও অনাগ্রহী হয়ে উঠেছে। তার বিশেষ কারণ এমনিতেই খেটে খাওয়া তার উপর কয়েকমাস ধরে কর্মহীন, টাকা আসবে কোথা থেকে! এরই মধ্যে রাঙামাটি পার্বত্য জেলার ১০ উপজেলা আক্রান্ত। কাপ্তাই উপজেলা করোনা ফোকাল পার্সন ডা. ওমর ফারুক রনিসহ জেলায় মোট আক্রান্ত ৪১৮ জন। মৃত্যু ৭ জনের।
আক্রান্ত, মৃত্যু, আতংক আর ঝুঁকি যা ই বলি করোনা মোকাবেলায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলায়। এমাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে নমুনা পরীক্ষা জানিয়েছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল। সাধারন মানুষ আশায় বুক বাধে। দেশের এত ধনীলোক! দেশের কাড়িকাড়ি টাকা সুইস ব্যাংকে জমা! মন্ত্রী এমপিরা বিমান ভাড়া করে বিদেশে যায় চিকিৎসা নিতে অথবা ছুটি কাটাতে। যেখানে বিশ্ব ব্যাক্তিত্বগণ করোনা ভাইরাসের ঔষুধ সকলের জন্য উন্মুক্ত (জনগণের সম্পত্তি) করার দাবি জানিয়েছেন। আমাদের দেশে অন্তত করোনা ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত নমুনা পরীক্ষা বিনামূল্যে হোক। এ দাবি খেটে খাওয়া সাধারন মানুষের, যাদের শ্রমের বিনিময়ে গতিময় হয় উন্নয়নের চাকা।
উল্লেখ্য, রাঙামাটি জেলায় মোট কোয়ারেন্টাইনে ৩৪৫৫ জন। হোম কোরেন্টাইনে ২২১৪ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২৪১ জন। এর মধ্যে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩২৮৫জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭০ জন। আইসোলেশনে রয়েছেন ৮ জন। সুস্থ হয়েছেন ২৩১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
এ পর্যন্ত ২৩৬৭ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের ফৌজদারহাটে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ২২৫৮ জনের, রিপোর্ট অপেক্ষমান আছে ১০৯ জনের।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)