শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাবার পানিতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা : স্ত্রী-পুত্র গ্রেফতার
খাবার পানিতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা : স্ত্রী-পুত্র গ্রেফতার
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পারিবারিক কলহের জের ধরে আব্দুর রহমান নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে বিষপান করানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর শুক্রবার রাতেই ভিকটিম আব্দুর রহমানের স্ত্রী লাল বিবি (৪৭) ও পুত্র রুহেল মিয়া (১৯)’কে আটক করেছে পুলিশ।
এব্যাপারে আজ শনিবার সকালে আব্দুর রহমান বাদী হয়ে স্ত্রী ও পুত্র’কে অভিযুক্ত করে বিশ্বনাথ মামলা দায়ের করেছেন। মামলা নং-১০
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় লালটেক গ্রামের মৃত মরম আলীর পুত্র আব্দুর রহমানের খাবার পানির সাথে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করেন তার স্ত্রী লাল বিবি ও পুত্র রুহেল মিয়া। কিন্ত আব্দুর রহমান খাবার পানিতে বিষের গন্ধ পেয়ে তিনি তা পান না করে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
অভিযোগ পেয়ে থানা পুলিশের এসআই ইমরুল’র নেতৃত্বে একজন পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত লাল বিবি ও রুহেল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর আটককৃতদের অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন আব্দুর রহমান।মামলা দায়ের ও দু’জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ (শনিবার) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।





জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক