শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » স্বাস্থ্যখাত এখন দুর্নীতি আর জালিয়াতির হরিলুটের বড় ক্ষেত্রে পরিণত হয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » স্বাস্থ্যখাত এখন দুর্নীতি আর জালিয়াতির হরিলুটের বড় ক্ষেত্রে পরিণত হয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রবিবার ● ১২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাস্থ্যখাত এখন দুর্নীতি আর জালিয়াতির হরিলুটের বড় ক্ষেত্রে পরিণত হয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ রবিবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ নেতৃবৃন্দ বলেন করোনার পরীক্ষা ও চিকিৎসা কেন্দ্র করে স্বাস্থ্যখাতে সীমাহীন চুরি, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি ও অব্যবস্থাপনা গোটা স্বাস্থ্য ব্যবস্থার লাগামহীন নৈরাজ্যকেই বারবার সামনে নিয়ে আসছে। দুর্নীতি আর প্রতারণার এসব ঘটনা দেশের মানুষকে চরমভাবে হতাশ ও বিক্ষুব্ধ করে তুলছে। গোটা স্বাস্থ্যখাত এখন দুর্নীতির বড় ক্ষেত্রে পরিণত হয়েছে। কতিপয় চিহ্নিত দুর্নীতিবাজেরা মহামারীর দুর্যোগকে তাদের জন্য সুযোগ হিসেবে ব্যবহার করছে। তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একশ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই গত চার-পাঁচ মাসে অবিশ্বাস্য সব দুর্নীতির ঘটনা ঘটেছে। লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালের সাথে করোনা পরীক্ষা ও চিকিৎসার চুক্তি, গত জুন মাসে প্রতারক সাহেদ ও রিজেন্ট হাসপাতালের করোনা ভুয়া সার্টিফিকেট ও প্রতারণার সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানলেও সে ব্যাপারে ব্যবস্থা না নেয়া, জিকেজি’র নজিরবিহীন প্রতারণা, স্বাস্থ্যখাতে এক ঠিকাদার মিঠুরই নয়শত কোটি টাকা হাতিয়ে নেয়াসহ করোনার পরীক্ষা ও চিকিৎসা সামগ্রী কেনাকাটায় অবিশ্বাস্য চুরি, দুর্নীতি ও জালিয়াতির অসংখ্য ঘটনা গণমাধ্যম প্রকাশ করলেও এসবের বিরুদ্ধে এখনও পর্যন্ত সরকারের কার্যকরি কোন তৎপরতা দেখা যায়নি। জালিয়াত ও প্রতারকদের বড় বড় চাঁই এরা ্খনও ধরাছোঁয়ার বাইরে। এই পরিস্থিতির দায়দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে। তারা বলেন, মহামারীর এই দুর্যোগ স্বাস্থ্যখাতকে কোনভাবেই হরিলুটের প্রতিষ্ঠান হিসাবে দেশের মানুষ মেনে নেবে না।

অনলাইন সভায় নেতৃবৃন্দ বলেন নজিরবিহীন এসব জালিয়াতি, প্রতারণা, করোনার পরীক্ষার ভুয়া রিপোর্টের কারণে বর্হিবিশে^ বাংলাদেশের ভাবমূর্তি তলানীতে যেয়ে ঠেকেছে। ইতালীর প্রধানমন্ত্রী অভিবাসী বাংলাদেশীদেরকে ‘মানববোমা’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিমান যাত্রী বাংলাদেশীদেরকে ইতালীতে নামতেই দেয়া হয়নি। ইতালীর পথ অনুসরণ করে জাপানসহ আরো কটি দেশ বাংলাদেশীদের উপর নিষেধাজ্ঞা জারী করেছে।

নেতৃবৃন্দ বলেন, এর মধ্যে কুয়েতে সরকারদলীয় সাংসদ পাপুলকে মানব পাচারসহ নানা অভিযোগে গ্রেফতার ও জেলে প্রেরণের ঘটনায় মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ গুরুতর ভাবমূর্তির সংকটে নিপতিত হয়েছে। এসব ঘটনা বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের বিপর্যয় নিয়ে আসবে।

অনলাইন সভায় নেতৃবৃন্দ স্বাস্থ্য খাতসহ সকল চিহ্নিত দুর্নীতিবাজ ও জালিয়াতদের অনতিবিলম্বে গ্রেফতার, উপযুক্ত বিচার ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সাথে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদেরও অবিলম্বে অপসারণ করে সমগ্র স্বাস্থ্যখাত পুনর্গঠন ও পুনর্বিন্যস্ত করার আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)