শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বাড়ছে পানি, ভয়াবহ বন্যার শঙ্কায় গাইবান্ধা
প্রথম পাতা » গাইবান্ধা » বাড়ছে পানি, ভয়াবহ বন্যার শঙ্কায় গাইবান্ধা
রবিবার ● ১২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাড়ছে পানি, ভয়াবহ বন্যার শঙ্কায় গাইবান্ধা

---সাইফুল মিলন, গাইবান্ধা :: বাড়ছে পানি। ভয়াবহ বন্যার শঙ্কায় রয়েছে গাইবান্ধা। দ্বিতীয় দফায় আবারও নদনদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলোতে নতুন করে পানি প্রবেশ করে চার উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বাঁধে ও বিভিন্ন স্কুল ঘরে আশ্রয় নেয়া লোকজন বাড়িতে ফিরতে শুরু করলেও নতুন করে পানি বাড়ায় আবারও নিরাপদ স্থানে ফিরে যেতে শুরু করেছেন তারা।

রোববার (১২ জুলাই) সকালে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকার সাত্তার মিয়া বলেন, বন্যার পানি কমতে শুরু করেছিল। বাঁধ থেকে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে শনিবার থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। এ অবস্থায় বাড়িতে যাওয়ার আশা ছেড়ে দিয়েছি আপাতত। পরিবার ও গবাদি পশু নিয়ে বাঁধেই থাকছি।

আঙ্গুর নামে আরেকজন জানান, প্রতিবছর বন্যায় আমাদের কষ্ট পোহাতে হয়। পানি উন্নয়ন বোর্ড শুকনো মৌসুমে ঠিকমতো বাঁধের কাজ করলে এত কষ্ট আমাদের সহ্য করতে হত না। শুধু বন্যা আসার পর তাদের তৎপরতা দেখা যায়। সারাবছর তাদের খুঁজে পাওয়া দায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান জানান, পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। নদনদীগুলোতে পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপরে ওঠার আশঙ্কা রয়েছে।

এতে করে গত বছরের বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে এবারের বন্যা। তিনি আরও জানান, পূর্ব প্রস্ততি হিসেবে সবগুলো বাঁধে নজরদারি রাখা হচ্ছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলোতে মেরামতের কাজ চলছে।

৪ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধা :: গাইবান্ধায় করোনা ল্যাব স্থাপন এবং রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সমূহ বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ ৪ দফা দাবিতে গাইবান্ধা প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখার উদ্যোগে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাস, সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, সহ-সাধারণ সম্পাদক মৈত্রীর হাসান জয়ীতা প্রমুখ।

বক্তারা জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ ও স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতী বন্ধ, রাষ্ট্রায়ত্ত্ব সকল সেবা বিনামূল্যে নিশ্চিত, জেলা উপজেলায় করোনা রোগীদের সহজ পদ্ধতিতে করোনা সংক্রমণ পরীক্ষা এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ পর্যাপ্ত চিকিংসা ব্যবস্থা সরকারি আয়োজনে বিনামূল্যে নিশ্চিত করার দাবি জানান। বক্তারা সেইসাথে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, করোনাকালীন সময়ে ছাত্রদের মেসভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি, শিক্ষার্থীদের চলতি বছরের বেতন-ফি মওকুফ, রাষ্ট্রায়ত্ত্ব পাটকলসমূহ বন্ধের সিদ্ধান্ত বাতিল এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করারও দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)