শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » অনুমতিহীন পশুর হাট না বসাতে কঠোর নির্দেশ
প্রথম পাতা » সকল বিভাগ » অনুমতিহীন পশুর হাট না বসাতে কঠোর নির্দেশ
সোমবার ● ২০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনুমতিহীন পশুর হাট না বসাতে কঠোর নির্দেশ

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে অনুমতিহীন পশুর হাট না বসানো, কোরবানীর বর্জ্য যত্রতত্র না ফেলার ও অনুমোদিত পশুর হাটগুলোতে যথাযথভাবে সরকারি বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন স্থানীয় প্রশাসন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে বন্যা মোকাবেলা ও ঈদুল আযহা পালনের ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চললে সহযেই আমরা কঠিন সময় কাটিয়ে সুসময়ে ফিরতে পারব।
সভায় বক্তারা, সম্প্রতি দৌলতপুর আদর্শ স্কুল এন্ড কলেজের অফিস সহকারীর রহস্যজনক আত্মহত্যার আসল ঘটনা উৎঘাটনের জন্য পুলিশী তদন্তের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে চলমান উন্নয়ন কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য অধিকতর তদারকি ও সড়কের পার্শ্বে থাকা গাছগুলো বিধিমতে কর্তন করে জনাসাধারণের চলাচলের সুবিধা বৃদ্ধি করার, বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার রাস্তাঘাট সংস্কারের জন্য বন্যা পরবর্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহনের, সম্প্রতি অপহরণ হওয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মচারীর মেয়েকে উদ্ধার ও এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোরদাবী জানান।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়েকুর রহমান মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক রোহেল উদ্দিন, নবীন সোহেল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. আরাফাত মাসুদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহীদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার প্রমূখ।

বিশ্বনাথ উপজেলায় ‘জাইকা’র প্রথম বরাদ্ধ ৫০ লাখ টাকা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়ার হাত ধরে প্রথম বারের মতো জাপান আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)’র বরাদ্ধ হিসেবে উপজেলা পরিষদ পেয়েছে ৫০ লাখ টাকা। আর জাইকার দাপ্তরিক কাজ করার জন্য উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিসেলটর (ইউডিএফ) অফিসার হিসেবে ফেঞ্চুগঞ্জ থেকে বিশ্বনাথে বদলী করা হয়েছে হোসাইন আহমদ বিপ্লককে। ইতিমধ্যে উপজেলায় একটি অফিস বরাদ্ধ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক সহকর্মীদের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিশ্বনাথবাসীকে জাইকার ৫০ লাখ টাকা বরাদ্ধে সুখবরটি জানান নুনু মিয়া। ওই বরাদ্ধের টাকা উপজেলার সার্বিক উন্নয়নে সমবন্টনের মাধ্যমে শতভাগ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। আর এজন্য তিনি সাংবাদিক, রাজনীতিবীদ ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নিজের বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর তিনি জাইকা’র বরাদ্ধের জন্য আবেদন করেন। আর ওই আবেদনের ফলে বিশ্বনাথ উপজেলা প্রথম বারের মতো জাইকার ৫০ লাখ টাকা বরাদ্ধ পেলাম। শতভাগ সচ্ছতা ও জবাবদিহিতা প্রথম বারের মতো বরাদ্ধ পাওয়া ৫০ লাখ টাকা শতভাগ সমবন্টন ও বাস্তবায়ন করে পরবর্তিতে বরাদ্ধের পরিমান আরো বৃদ্ধি পায় সেলক্ষ্যে কাজ করে যাবেন।
প্রথম বারের মতো জাইকা থেকে বিশ্বনাথে উপজেলা ৫০ লাখ টাকা বরাদ্ধ পাওয়ায় উপজেলাবাসীর পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান’সহ সংশ্লিস্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়েকুর রহমান মেম্বার, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, মেম্বার ফয়ছল আহমদ, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা দবির মিয়া, জমির মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাঈদ মিয়া, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান খান প্রমুখ।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)