বুধবার ● ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনায় রামগড়ে মুক্তিযোদ্ধা হাশেমের মৃত্যু
করোনায় রামগড়ে মুক্তিযোদ্ধা হাশেমের মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে করোনায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী কমান্ডার মৃত্যুবরণ করেছেন।
আজ বুধবার ২২ জুলাই দিবাগত রাত ১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২বছর।
তাঁর পরিবার সূত্রে জানা যায়, ১৫ জুলাই করোনার উপসর্গে অসুস্থ হওয়ার পর ১৬জুলাই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
১৯ জুলাই পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
রামগড়ে নিজ বাসায় কোয়ারেন্টিনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। ২১ জুলাই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখান থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
শ্বাসকষ্ট বেড়ে গেলে খাগড়াছড়ি হাসপাতাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়। রাত ১ টার দিকে তিনি মারা যান।
আজ বুধবার বাদ যোহর যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় রামগড় কেন্দ্রীয় কবরস্থানে এ বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব রুদ্র’র নেতৃত্বে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদর্শন করা হয়।
এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।





খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার