শুক্রবার ● ২৪ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » অপহরণের পর পল্লী-চিকিৎসকের লাশ উদ্ধার
অপহরণের পর পল্লী-চিকিৎসকের লাশ উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার ২নং ওয়ার্ডের নুর মোহাম্মদ টিপু (৩২) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ২৪ জুলাই দুপুর ১টার দিকে উপজেলার ১০ নম্বর এলাকার শাপ মারা নামক একটি ব্রিজের নিচ থেকে বিবস্ত্র অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে অপহরণের পর পরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
নুর মোহাম্মদ টিপুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
নিহত নুর মোহাম্মদের স্ত্রী জোহরা আক্তার বলেন, সকালে তিন উপজাতি যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরি চিকিৎসার কথা বলে নুর মোহাম্মদ নিয়ে যান। এর কিছুক্ষণ পর থেকে মোবাইল ফোনে তাকে আর পাওয়া যাচ্ছিল না।
মাটিরাঙ্গা থানার ওসি-তদন্ত শাহ নূর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ১০ নম্বর এলাকার সাপমারা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১