শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » চলনবিলে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে লাল নিশান
প্রথম পাতা » পাবনা » চলনবিলে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে লাল নিশান
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিলে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে লাল নিশান

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর আওতায় চলনবিল অধ্যুষিত চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও তাড়াশ উপজেলার বিল এলাকায় বন্যার কারণে বিদ্যুৎ লাইনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চাটমোহর উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া, ছাইকোলা, হরিপুর, বিলচলন, ভাঙ্গুড়ার খানমরিচ, দিলপাশার ও অষ্টমণিষা, ফরিদপুরের বৃ-লাহিড়ীবাড়ি, হাদল, ফরিদপুর, ও তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে বিলের মধ্যে বিদ্যুতের দুই পোলের মাঝে ঝুঁকে পড়া লাইনের তার এবং পানির দূরত্ব ৩/৪ ফুটের বেশি হবে না।

সমিতি কর্তৃপক্ষ এ কারণে এ এলাকায় প্রতিদিন দু’ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম খান বলেন, ঐ এলাকায় দুই পোলের মাঝে ঝুঁকে পড়া লাইনের তার এবং পানির দূরত্ব কম। এ কারণে অবাধ নৌচলাচলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানী বা নৌ-দূর্ঘটনার আশংকা রয়েছে। তাই পিলারের ধার দিয়ে নৌচলাচল করতে নৌযান মালিকদের সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে। পোলের সাথে টাঙিয়ে দেওয়া হয়েছে লাল নিশান। সেই সাথে পিক আওয়ারে অধিক নৌকা চলাচল করায় সন্ধ্যা সাড়ে ৭টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত এখানে বিদ্যুৎ সরবারহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাশফিকুল হাসান পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মকবুল হোসেনের সাথে তার ভাঙ্গুড়াস্থ বাসভবনে স্বাস্থ্যবিধি মেনে এ বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (চাটমোহর,সার্কেল) সজীব শাহরীন, থানার অফিসার ইন-চার্জ মুহম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, দিলপাশার ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ উপস্থিত ছিলেন। চাটমোহর উপজেলার নিমাইচড়া, হান্ডিয়াল ও ছাইকোলা ইউনিয়নের বিল এলাকা সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে,পানির কাছাকাছি বিদ্যুতের তার ঝুলে পড়েছে। ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ পোলে টাঙানো হয়েছে লাল নিশান। এরপরও নৌযান মালিক বা মাঝি ঝুঁকি নিয়ে দ্রুত গতিতে চলাচল করছে। অনেক ক্ষেত্রেই নির্দেশনা মানা হচ্ছে না।

নৌকার মাঝি আহম্মদ আলী জানান, প্রতি বছরই এ রকম অবস্থা হয়। এবার দেখছি পল্লী বিদ্যু লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। এটা ভালো হয়েছে বলে জানান তিনি। নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান খোকন জানান, পল্লী বিদ্যুৎ সমিতি মাইকিং করার পাশাপাশি, বিভিন্ন নৌঘাটে সতর্কীকরণ সাইন বোর্ড ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ পোলে লাল নিশান টাঙিয়ে দিয়েছে। আমরাও এ ব্যাপারে গণসচেতনতামূলক প্রচারণা চালিয়েছি। নৌযান মালিক ও চলনবিলে বেড়াতে আসা পর্যটকদের সচেতন করছি। তিনি আরো জানান, গত বছরও একাধিক নৌ-দূর্ঘটনার ঘটনা ঘটেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)