শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিদ্যুতের খুঁটে উপড়ে তিন দিন যাবত অন্ধকারে ২ হাজার পরিবার
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিদ্যুতের খুঁটে উপড়ে তিন দিন যাবত অন্ধকারে ২ হাজার পরিবার
শনিবার ● ৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বিদ্যুতের খুঁটে উপড়ে তিন দিন যাবত অন্ধকারে ২ হাজার পরিবার

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ইট ভাটার মাটি উত্তোলনের ফলে বিদ্যুতের খুঁটে উপড়ে পড়ে গেছে। ফলে ওই এলাকার ৫ গ্রামের প্রায় ২ হাজার পরিবার তিন দিন যাবত অন্ধকারে রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচপাকিয়া গ্রামে।
জানা যায়, উপজেলা সদর হতে পাঁচপাকিয়া হয়ে জয়নাথপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুতের লাইন টানা হয়। দীর্ঘদিন থেকে বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের লাইন সঞ্চালিত হয় এদিক দিয়ে। এ লাইনের খুঁটির কাছ থেকে ইটভাটার মাটি উত্তোলনের ফলে বর্ষার পানিতে খুঁটির গোড়া ডুবে গেলে গত (৬ আগষ্ট) বৃহস্পতিবার রাতে একটি খুঁটি উপড়ে পড়ে যায়। ফলে ওই এলাকার পাঁচপাকিয়া, মোল্লাপাড়া, পারকাসুন্দা, জগদিসপুরসহ ৫ গ্রামের প্রায় ২ হাজার গ্রাহক তিন দিন থেকে অন্ধকারে রয়েছে। তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় এসব গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে বিদ্যুতের খুঁটি উপড়ে যাবার পর থেকে আত্রাই পল্লীবিদ্যুৎ অফিসের লোকজন লাইনটি সচল করতে অবিরাম কাজ করে যাচ্ছে।
বিদ্যুৎ গ্রাহক পারকাসুন্দা গ্রামের আলহাজ খলিলুর রহমান বলেন, তিন দিন থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ না থাকায় ফ্রিজের মাছ মাংস পঁচে গেছে। এ ছাড়াও ভেপসা গরমে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, পাঁচপাকিয়া ইটভাটার মালিক আমাদের খুঁটির একেবারে গোড়া থেকে মাটি উত্তোলন করায় বর্ষায় পানি আসায় খুঁটিটি উপড়ে গেছে। এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আমার অফিসের লোকজন দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে ২০-৩০ ফুট পানি আছে। তাই আপাতত বাঁশ গেড়ে কৃত্রিম পদ্ধতিতে তার টানিয়ে লাইনটি চালু করার চেষ্টা করছি।
 আত্রাইয়ে বঙ্গমাতার জন্ম দিবসে সেলাই মেশিন বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিবস উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষনপ্রাপ্ত ৬ জন দরিদ্য ও অসহায় মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইনলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আফছার আলী, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)