শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » এমপি মোকাব্বিরের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
প্রথম পাতা » সকল বিভাগ » এমপি মোকাব্বিরের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
বুধবার ● ১২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমপি মোকাব্বিরের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের পথে হামলার শিকার হয়েছে পুলিশি প্রটোকলে থাকা সিলেট-২ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায়
জড়িত থাকা যুবলীগের সভাপতি দবির মিয়াকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। আজ (১১ আগষ্ট) মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হাবড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। দবির মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবগীগের সভাপতি এবং মিয়াজনেরগাঁও গ্রামের মৃত সজিদ আলীর পুত্র।
গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা।
প্রসঙ্গ :: সোমবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রথমবারের মত যোগদানের উদ্দেশ্যে পুলিশ প্রটোকল নিয়ে উপজেলা বিআরডিবি হলরুমের দিকে যাচ্ছিলেন কমিটির উপদেষ্টা, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। এ সময় উপজেলায় প্রবেশের পথে (উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে) তার গাড়িতে হামলা চালানো হয়।
সংসদ সদস্য মোকাব্বির খান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ ও শামীম আহমদের নেতৃত্বে আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আমি থানা পুলিশকে নির্দেশ দিয়েছি।’
তবে এমন অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা হয়েছে শুনে আমরা গিয়ে তাকে নিরাপদে নিয়ে আসি।’
কথা বলতে অপর অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেন, ‘বিশ্বনাথ আওয়ামী লীগে কোনো মাসলম্যানের ঠাই নেই। যারা এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্যে আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি।’





আর্কাইভ