শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » ভাসানী সম্মননা পদক-২০১৬ ও এনজিও এ্যাওর্য়াড-২০১৮ পান বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন
প্রথম পাতা » কুষ্টিয়া » ভাসানী সম্মননা পদক-২০১৬ ও এনজিও এ্যাওর্য়াড-২০১৮ পান বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন
শনিবার ● ২২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাসানী সম্মননা পদক-২০১৬ ও এনজিও এ্যাওর্য়াড-২০১৮ পান বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন

ছবি : সংবাদ সংক্রান্তজুঁই চাকমা :: সফল এনজিও ব্যক্তিত্ব,বিশিষ্ট সাংবাদিক,ও কলামিষ্ট সংগঠক ও সমাজসেবক হিসেবে “মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক-২০১৬” এবং বাংলদেশ এনজিও ফাউন্ডেশন এ্যাওর্য়াড-২০১৮ এই দুটি বিরল পদক পান বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট শামসুল আলম স্বপন ।

২০১৮ সালের ৭ এপ্রিল শনিবার বিকেলে ঢাকার মহাখালী ব্র্যাক সেন্টারে বাংলদেশ এনজিও ফাউন্ডেশন এ্যাওর্য়াড-২০১৮ প্রদান উপলক্ষে এক বণার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান এ,এফ ইয়াহিয়া চৌধুরী । প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব মো: নজিবুর রহমান । বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, অর্থসচিব মুসলিম চৌধুরী, সিনিযর সচিব ( অর্থমন্ত্রনালয়) ইউনুসুর রহমান। অনুষ্ঠান শেষে সাংবাদিক শামসুল আলম স্বপনের হাতে পদক তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব মো: নজিবুর রহমান ও বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন ।

এর আগে ২০১৬ সালের ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকাস্থ সেগুনবাগিচায় প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়ামে মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামসুল আলম স্বপনকে এই বিরল সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করে “ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস” নামে আর্ন্তজাতিক পর্যায়ের একটি মানবাধিকার সংগঠন ।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভাষা সৈনিক রেজাউল করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,উপ-পুলিশ কমিশনার (অব:) ড.নাসির উদ্দিন খান, ভেজাল ও মাদক বিরোধী আন্দোলনের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আতা উল্লাহ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এডভোকেট লুৎফুল আহসান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সিকদার মকবুল হক “মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন যে দেশে গুনীজনের কদর নেই সে দেশে গুনীজন জন্মায় না এ প্রবাদ সত্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপন । তিনি জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতি বছর মানবাধিকার সংগঠন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস বিভিন্নজনকে সম্মননা প্রদান করে থাকে। এ বছর সফল এনজিও ব্যক্তিত্ব, সাংবাদিক,সংগঠক ও সমাজসেবক হিসেবে কুষ্টিয়ার সেবা সংস্থার নির্বাহী পরিচালক, বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন পাচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক-২০১৬ ।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় মানুষের কল্যাণে নিয়োজিত ব্যক্তিদের বাছাই করে আজকের অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হচ্ছে।

যে কারণে শামসুল আলম স্বপন কে পদক প্রদান করা হয় :

কুষ্টিয়ার কৃতিসন্তান শামসুল আলম স্বপন অকুতোভয় কলম সৈনিকের এক জীবন্ত প্রতিকৃৎ । তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি কোন দিন । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখার কারণে ৪ দলীয় জোট সরকারের আমলে প্রায় দেড় ডজন মামলার আসামী হতে হয়েছিল তাঁকে। জেল জুলুম তাঁকে আটকাতে পারেনি। সাধারণ মানুষের কল্যাণ করায় তাঁর ব্রত। তার অমায়িক ব্যবহার ও সততার জন্য তিনি সকল মহলে প্রশংসিত ।

তিনি ১৯৮০ সালে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন “শাহাপুর প্রাথমিক বিদ্যালয় ও জাগরণী ক্লাব”, ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন “সেবা (পল্লী উন্নয়ন সংস্থা)” নামে এনজিও, ২০০১ সালে প্রতিষ্ঠা করেন “সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(সাকফা)“ নামে সাংবাদিকদের জন্য এনজিও, ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন “সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টার”, ২০০৯ সালে নিজ গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় তিনি প্রতিষ্ঠা করেন “শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ”, ২০১০ সালে প্রতিষ্ঠা করেন “বিজয় নিউজ ২৪ ডটকম” নামে অনলাইন পত্রিকা, ২০১২ সালে প্রতিষ্ঠা করেন অনলাইন নিউজ পোর্টাল মালিকদের জাতীয় সংগঠন “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)”, ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন “জাতীয় অনলাইন প্রেসক্লাব”।

সাংবাদিকসহ অসহায় নিপিড়িত মানুষের কাছে তিনি বন্ধুর মত। চরমপন্থী,সন্ত্রাসী,জঙ্গি, দালাল সাংবাদিক, রাজনৈতিক দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের কাছে তিনি আতংক । সাহসী এই কলম সৈনিকের সাংবাদিকতায় হাতে খড়ি ১৯৭৯ সালে কুষ্টিয়ার জনপ্রিয় সাপ্তাহিক ইস্পাত-এ । এর পর তিনি স্থানীয় বাংলাদেশ বার্তা, দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক আজকের আলো,দৈনিক আরশীনগর,দৈনিক জয়যাত্রা, দৈনিক দেশতথ্য, দৈনিক গ্রামের কাগজ, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক সংবাদ, দৈনিক আজকের কাগজ, দৈনিক মুক্তকন্ঠ পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন । বর্তমানে তিনি দৈনিক আমাদের সময় ও দ্য বাংলাদেশ টু ডে তে ষ্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

শামসুল আলম স্বপন’র জন্ম ১৯৬২ সালের ১লা জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে। পিতা- মুহাম্মদ আলী,মাতা-ছারা খাতুন । বাবা-মা দু’জনই ইহলোক ত্যাগ করেছেন । ৪ ভাই এক বোনের মধ্যে তিনি চতুর্থ । তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করেন। সাংবাদিকতার উপর তিনি উচ্চপর্যায়ে একাধিক প্রশিক্ষণ গ্রহন করেন এবং সাংবাদিকতায় তিনি বেশকিছু উল্লেখ্য যোগ্য পুরষ্কার লাভ করেন।

তিনি অসংখ্য প্রবন্ধ,নিবন্ধ,ফিচার ও এক্লুসিভ সংবাদ লিখে পাঠকদের মনে স্থান করে নিয়েছেন। তাঁর লেখা “ সাংবাদিকতায় হাতে খড়ি” নিবন্ধটি নতুন সাংবাদিকদের মাঝে চরম আলোড়ন সৃষ্টি করেছে । এ ছাড়া বাংলা চলচ্চিত্রের ৮০১টি নাম দিয়ে রচনা করেন “ শনিবারের চিঠি “ যা সাংস্কৃতিক মনা মানুষের মন জয় করেন। “কলমের কান্না” নামে তাঁর রচনা সমগ্র প্রকাশের পথে।

শামসুল আলম স্বপন বর্তমানে BijoynewTV ‘র চেয়ারম্যান, এবং www.bijoynews24.com অনলাইন পত্রিকার সম্পাদক,দৈনিক আমাদের সময়ের ষ্টাফ রিপোর্টার, দ্য বাংলাদেশ টু ডে’র কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় । বর্তমানে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র কুষ্টিয়া জেলা শাখার সভাপতিরও দায়িত্ব পালন করছেন ।

এ ছাড়া বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি,সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(সাকফা)’র মহাসচিব ও জাতীয় অনলাইন প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

এই সাহসী কলম সৈনিকের করাণে দেশের অনলাইন সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা পেশায় কাজ করতে পারছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।

প্রতিবেদক : জুঁই চাকমা, বার্তা সম্পাদক, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)