শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » হাউজ অব লর্ডসের প্রবীণ সদস্য লর্ড এ্যারিক এ্যাবুভেরী আর নেই
প্রথম পাতা » আন্তর্জাতিক » হাউজ অব লর্ডসের প্রবীণ সদস্য লর্ড এ্যারিক এ্যাবুভেরী আর নেই
মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাউজ অব লর্ডসের প্রবীণ সদস্য লর্ড এ্যারিক এ্যাবুভেরী আর নেই

---উত্তম কুমার পাল হিমেল ::  চলে গেলেন বাঙ্গালীর অকৃত্রিম বন্ধু ও বাংলাদেশে চলমান মানবতা বিরুধী অপরাধের বিচারের অন্যতম সমর্থক লর্ড এ্যারিক এ্যাবুভেরী৷  ১৪ ফেব্রুয়াারী লন্ডন সময় সকালে দক্ষিন লন্ডনের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর৷ তিনি গত কয়েক বছর যাবত ব্লাড ক্যানসার ও অন্যান্য রোগে ভুগছিলেন৷ মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী লিন্ডসে ও পরিবারের অন্যান্য সদস্যরা৷ তার পুরোনাম লর্ড এ্যারিক এ্যাভুবেরী৷ পারিবারিক নাম এ্যারিক রেজিনাল্ড লোববক, তিনি ১৯২৮ সালের ২৯ সেপ্টেম্বর সাউথ লন্ডনের সম্ভ্রান্ত লর্ড পরিবারে জন্মগ্রহন করেন৷ তিনি ১৯৬২ থেকে ১৯৭০সাল পর্যন্ত লিবারেল ডেমক্রেট পার্টির এমপি হিসেবে হাউজ অব কমন্সে দায়িত্ব পালন করেন৷ ১৯৭১সাল থেকে মৃত্যু পর্যন্ত ব্রিটিশ লর্ড সভার সদস্য ছিলেন৷ তিনিই একমাত্র ব্যাক্তি দীর্ঘ সময় লর্ড সভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন৷ তিনি ওয়েষ্ট লন্ডনের হ্যারো স্কুল এবং কানাডার টরেন্টোতে লেখাপড়া করেন।পরবর্তিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে একজন সৈনিক হিসেবে অংশ নেন ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন৷ ১৯৬০ সালে লিবারেল ডেমক্রেট পার্টিতে যোগদেন, ১৯৬২ সালে কেন্টের অপিংটন থেকে প্রথম হাউজ অব কমন্সের সদস্য নির্বাচিত হন৷ এই বৃদ্ধ বয়সেও তিনি লর্ডসভার প্রতিটি সেশনে নিয়মিত উপস্থিত থাকতেন, একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি ছিলেন সকলের কাছে গ্রহন যোগ্য৷ তিনি শুধু একজন পার্লামেন্টারিয়ানই ছিলেনা ছিলেন একজন হিউম্যান রাইট এক্টিভিষ্টও ,১৯৭৬ সালে পার্লামেন্টারী হিউম্যান রাইট গ্রুপ প্রতিষ্টা করে দীর্ঘ একুশ বছর অলপার্টি পার্লামেন্টারী হিউম্যান রাইট গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন৷ মৃত্যুর আগ পর্যন্ত তিনি অলপার্টি পার্লামেন্টারী গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন৷ ২০০৫ সালে তিনি প্রতিষ্টা করেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশন৷ এই সংগঠনের মাধ্যমে তিনি বাংলাদেশে মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও ধর্মনিরপেক্ষতার পক্ষে কাজ করেন৷ তিনি বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে বলিষ্ট ভুমিকা রাখেন৷ লর্ড এ্যাবুভেরী চিটাগাং হিলট্রেক্টস কমিশনের কো-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন৷ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করে গেছেন আমৃত্যু ৷ শুধু তাই নয়, বিগত তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বন্দি করলে তিনি সোচ্চার হয়ে উঠেন৷ বার বার তত্ত্বাবধায়ক সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন৷ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্টায় আমৃত্যু কাজ করে গেছেন এই পার্লামেন্টেরিয়ান৷ লর্ড এ্যাবুরেবীর বাবা এবং দাদাও ছিলেন ব্রিটিশ লর্ড সভার সদস্য, তাই ১৯৭১ সালে সকল দলের সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে তাঁকেও লর্ড সভার সদস্য করা হয়৷ লর্ড এ্যাবুভেরীই ছিলেন ব্রিটিশ লর্ড সভার প্রবীণ সদস্য৷





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)