শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ের রাইখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত
কাপ্তাইয়ের রাইখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমনে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হলো রুপন তনচংগ্যা (৪৫)। তিনি রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বাডি মনি তনচংগ্যার ছেলে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার(২৭ আগস্ট) সন্ধ্যা ৭ টা নাগাদ নিহত ব্যক্তি বাজার করে রাইখালী কারিগর পাড়া পূর্নবাসন এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ঐ ব্যক্তিকে বন্য হাতি আক্রমণ করলে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতাল এ নেবার পরামর্শ দেন। সেখান থেকে আহত রুপন তনচংগ্যাকে চট্রগ্রাম মেডিকেল এ নেবার সময় রাত ৯ টায় পথের মধ্যে তিনি মৃত্যু বরণ করেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য আজ শুক্রবার ২৮ আগস্ট রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত