শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে প্রশাসনের ঝটিকা অভিযান : পাহাড় কাটার দায়ে ৪ জনকে জেল-জরিমানা
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে প্রশাসনের ঝটিকা অভিযান : পাহাড় কাটার দায়ে ৪ জনকে জেল-জরিমানা
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে প্রশাসনের ঝটিকা অভিযান : পাহাড় কাটার দায়ে ৪ জনকে জেল-জরিমানা

ছবি : সংবাদ সংক্রান্তউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ি দ্বীপ খ্যাত দিনারপুর পরগনার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে পাহাড় কাটা চলছে এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে পাহাড় কাটায় জড়িত ৪জনকে আটক এবং ৩টি ট্রাক্টর ও একটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়েছে।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করা হয়।
আজ শুক্রবার ভোর রাত পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনা একমাত্র পাহাড়ি দ্বীপ হিসেবে খ্যাতি অর্জন করলেও পাহাড়খেকোদের করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না। হাইকোর্টের পাহাড় সংরক্ষণ করার নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পাহাড় কাটায় মেতে উঠেছেন একদলভুক্ত অসাধু ব্যক্তি ।
সম্প্রতি উপজেলার দিনারপুরের পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুৎফুর রহমান নামে এক ব্যক্তি স্থানীয় একটি পাহাড় থেকে অবৈধভাবে রাতের আধারে পাহাড় কেটে উজার করছিল।
পাহাড় কেটে পাহাড়ি মাটি দিয়ে নিকটবর্তী স’মিলের জায়গা একটি ভরাট করা হচ্ছিল।
২৭ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন নেতৃত্বে ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই মাজহারুল ইসলাম সহকারে একদল পুলিশ পানিউমদা এলাকার বড়গাঁও গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিনজন ট্রাক্টর চালকসহ ৪জনকে আটক করা হয়। এসময় পাহাড় কাটায় ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও একটি পাহাড় কাটার মেশিন এক্সেভেটর জব্দ করা হয়। শুক্রবার ভোর রাত পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে আটককৃতরা হলেন, ট্রাক্টর চালক সুমন আহমেদ, নাঈম মিয়া, রুবেল মিয়া ও আব্দুর রহমান।
রাতেই অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ট্রাক্টর চালক সুমন, রুবেল নাঈমকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং আব্দুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা (অনাদায়ে আরও দুই মাসের জেল) অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান উপস্থিত ছিলেন।
পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান বলেন, রাতের আধারে একদল অসাধু চক্র পাহাড় খেটে উজার করছিল, এ খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয় ও তিনটি ট্রাক্টর ও একটি এক্সেভেটর জব্দ করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় খেকোদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, যে বা যারা যতই ক্ষমতাধর প্রভাবশালী হউক সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
জব্দকৃত একটি এক্সকেভিটর (লরি সহ) এবং ৩ টি ট্রাক রাষ্ট্রীয় খাতে বাজেয়াপ্ত করে বিধি মোতাবেক নিলাম করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি (এসি ল্যান্ডককে আহবায়ক, থানার ওসি, উপজেলা ইঞ্জিনিয়ার, উপজেলা কৃষি অফিসার এবং সংশ্লিষ্ট ইউ পি চেয়ারম্যানকে সদস্য) কে আদেশ প্রদান করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)