শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » আলোচিত মাদ্রাসা ছাত্র খুনের ঘটনা তদন্তের দায়িত্বে পিবিআই
প্রথম পাতা » সকল বিভাগ » আলোচিত মাদ্রাসা ছাত্র খুনের ঘটনা তদন্তের দায়িত্বে পিবিআই
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলোচিত মাদ্রাসা ছাত্র খুনের ঘটনা তদন্তের দায়িত্বে পিবিআই

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সিরাজপুর গ্রামে মাদ্রাসা ছাত্র নুরুল আমীন হত্যা মামলাটি পুলিশ ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করে আসছিল তার পরিবারের স্বজনরা।এনিয়ে সিলেটের পুলিশ সুপার বরাবর এক স্মারকলিপিতে এ অভিযোগ করেছিলেন মামলার বাদি নিহতের ভাই মঞ্জুরুল আমীন।
তিনি দাবি করেছেন- ‘এই খুন কিশোর ছেলে রাতুলের একার পক্ষে সম্ভব নয়। তার সঙ্গে অন্তত আরও দুই তিন জন খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।’ এই অভিযোগ পাওয়ার পর সিলেটের পুলিশ সুপার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। মামলাটির তদন্তভার এখন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) হাতে।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় লজিংয়ে বাড়িতে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছিলেন এক মাদরাসাছাত্র হাফিজ নুরুল আমীন ওরফে লাইস মিয়া। সে বিশ্বনাথ কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ও পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে।
গত ৮ই এপ্রিল মধ্যরাতে সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের সেলিম মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
তার বুক, পেট ও পায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত করে নৃশংস ভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে গৃহকর্তা সেলিম মিয়া, হেলাল মিয়া, ও কিশোর ছেলে আশফাক আহমদ রাতুলকে আটক করেছিল বিশ্বনাথ থানা পুলিশ। পরে রাতুলকে আটক রেখে সেলিম মিয়া ও হেলাল মিয়াকে ছেড়ে দেওয়া হয়। নিহত মাদ্রাসা ছাত্রের পরিবারর স্বজনরা জানিয়েছেন- দীর্ঘ চার বছর ধরে গ্রামের সেলিম মিয়ার বাড়ীতে লজিং থাকতো নুরুল আমীন। সম্প্রতি লজিং পরিবর্তনের জন্যে তার সহপাঠী ও শিক্ষকদের সহায়তা চেয়েছিলো সে। শবে বরাত শেষে ওখান থেকে অন্যত্র চলে যাবার কথা ছিলো তার। ঘটনার দিন মধ্যরাতে হঠাৎ চিৎকার শুনে বাড়ীর লোকজন বাইরে এসে দেখেন ঘরে পড়ে আছে নরুল আমীনের রক্তাক্ত দেহ।
নুরুল আমীনের ভাই মঞ্জুরুল আমীন এলাইস মিয়া জানিয়েছেন- হত্যাকান্ডের ধরণ দেখে বুঝা যাচ্ছিল, এটি ‘পরিকল্পিত খুন’। এবং এই খুন কিশোর ছেলে রাতুলের একার পক্ষে সম্ভব নয়। তার সাথে অন্তত আরও দুই তিন জন খুনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে। রাতুল কিশোর হিসেবে আদালত জামিন দিতে পারে। এজন্য অদৃশ্য কারো পরামর্শে রাতুল এককভাবে শিকার উক্তি দিয়েছে। বিশ্বনাথ থানা পুলিশ নিজ থেকে মামলার এজহার লিখে আমাকে মানসিক চাপ দিয়ে দস্তগত নিয়েছে বলে জানান মঞ্জুরুল আমীন।
মামলার বাদী মঞ্জুরুল আমিন প্রতিবেদককে বলেন আমরা অবগত হয়েছি মধ্যরাতে সেলিম মিয়া ও হেলাল মিয়া চিৎকার করে মানুষ জড়ো করে বলে কে বা কারা মেরে চলে গেছে।
ওয়ার্ড মেম্বার মামুন আসল ঘটনারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বারবার চাপ সৃষ্টি দিচ্ছেন মামলা আপোষ করার জন্য।তিনি আমাদের বলছেন বিচার কিছুই হবে না। আমাদের টাকা আছে থানা পুলিশ আমাদের পকেটে। পিবিআই আমাদের কিছুই করতে পারবে না।আমরা নিশ্চিত ঘটনার সাথে আরো দুই তিন জন জড়িত আছে। আসল ঘটনা উদঘাটনের জন্য আসামি রাতুল কে একদিনের জন্যও পুলিশ রিমান্ডে আনেন নি। আমাদের সন্দেহভাজন সেলিম মিয়া ও হেলাল মিয়া সহ আরো দুই জনের নাম উল্লেখ করলেও পুলিশ কোনো পাত্তা না দিয়ে আসামিদের পক্ষে কাজ করছে।
মমলার সর্বশেষ খবর জানতে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) উপপরিদর্শক আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি,তদন্ত চলছে।
ওয়ার্ড সদস্য মামুন মিয়া প্রতিবেদককে বলেন আমাকে মামলার বাদী ঘটনার স্বাক্ষী দেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন, আমি অত্র ওয়ার্ডের মেম্বার,আমার পক্ষে স্বাক্ষী দেওয়া সম্ভব নয়। আপোষ এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বাদী পক্ষকে বলেছি যে যাওয়ার সে চলে গেছে।আপোষ করলে তাদের জন্য ভালো। আমি তাদের একথা বলেছি।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত  ৮ আসামি গ্রেফতার নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা

আর্কাইভ