রবিবার ● ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » শিরোনাম » সিলেটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ পাঁচ জনের মৃত্যু
সিলেটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ পাঁচ জনের মৃত্যু
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ীর সকলের কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন কানাইঘাটের মাহফুজ। কিন্তু কে জানতো এই বিদায়ই তার শেষ বিদায়। ঘাতক বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দুজন। তার মাধ্যে একজন হলেন মাদ্রাসা ছাত্র মাহফুজ।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ রোডের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রান হারান মাদ্রাসা ছাত্র মাহফুজসহ ৫ জন। নিহত অন্যান্যরা হলেন, গোলাপগঞ্জের ফুলবাড়ি গ্রামের লাল মিয়া (২৭), গোলাপগঞ্জ সদর ইউপির ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০) ও হাজীপুরের জাকারিয়া আহমদের (৩০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহত মাদ্রাসা ছাত্র মাহফুজ কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল মাঝপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আউয়াল এর ছেলে।
বীরদল মাঝপাড়া গ্রামের ইয়াহইয়া জানান, নিহত মাহফুজ শনিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে গোলাপগঞ্জের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহফুজ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বীরদল মাঝপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, শনিবার ২৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার ওয়াসিমা কমিউনিটি সেন্টারের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান