শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জনপ্রিয় হচ্ছে কাপ্তাইয়ের রিভার ভিউ পার্ক এন্ড গ্রীনহিল
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জনপ্রিয় হচ্ছে কাপ্তাইয়ের রিভার ভিউ পার্ক এন্ড গ্রীনহিল
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনপ্রিয় হচ্ছে কাপ্তাইয়ের রিভার ভিউ পার্ক এন্ড গ্রীনহিল

ছবি : সংবাদ সংক্রান্তঅর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ ৫ মাসের বেশি সময় পর খুলেছে রাঙামাটির কাপ্তাইের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পর থেকেই ক্রমান্বয়ে কাপ্তাইের স্পটগুলো পর্যটকের পদচারণায় মুখরিত হচ্ছে। পর্যটন কেন্দ্র চালু হওয়ার পর নতুনকরে আরো আকর্ষনীয় হয়ে উঠছে কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রিভার ভিউ পার্ক এন্ড গ্রীন হিল রেস্টুরেন্ট। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাইের প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এই পর্যটন স্পটটি ভ্রমনে আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা। সবচেয়ে আকর্ষনীয় বিষয় হচ্ছে এই পর্যটন কেন্দ্রতে প্রবেশ হতে কোন ফি এর প্রয়োজন হয়না। বিনামূল্যে যে কেউ এই অপরূপ সৌন্দর্যের পর্যটন স্পটটিতে প্রবেশ করতে পারে। কিন্তু রয়েছে কতৃপক্ষের একটি বিশেষ শর্ত এবং সেটি হলো উক্ত পর্যটন স্পটে প্রবেশ করতে হলে অবশ্যই করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে এবং সেই সাথে উক্ত পর্যটন কেন্দ্রে প্রবেশ করে কেউ কোন প্রকার ধুমপান বা মাদকদ্রব্য গ্রহন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।

কাপ্তাই রিভার ভিউ পার্ক এবং গ্রীন হিল রেস্টুরেন্টে সরজমিনে গিয়ে দেখা যায় অপরূপ সৌন্দর্যবেষ্টিত বয়ে চলা শীতল জলের কর্ণফুলী নদীর পাশে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এই পর্যটন স্পটে প্রবেশ করলে যে কারো মন প্রফুল্ল হয়ে যাবে। অত্যান্ত সুন্দর এবং পরিষ্কার পরিছন্ন প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত হয়েছে এই পর্যটন কেন্দ্রটি। এবং উক্ত পর্যটন কেন্দ্রে রয়েছে পর্যটকদের বসার জন্য বিভিন্ন ছোট ছোট ঘরের ব্যবস্থা। এবং রয়েছে আকর্ষনীয় সৌন্দর্যে পরিপূর্ণ গ্রিন হিল রেস্টুরেন্ট। যেখানে বসে পর্যটকেরা খেতে পারবেন হারেক রকমের দেশীয় ও সুস্বাদু মানের খাবার। এবং উক্ত পর্যটন কেন্দ্রটিতে সবচেয়ে আকর্ষনীয় হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে লম্বা ওয়াচ টাউয়ার। যেই টাউয়ারে উঠে পর্যটকেরা উপভোগ করতে পারবে কাপ্তাইের প্রাকৃত্তিক সৌন্দর্যের অপার মহিমা। এবং সেইসাথে মাঝে মাঝে দেখা পাওয়া যাবে পাহাড় থেকে আসা বানর সহ বিভিন্ন আকর্ষনীয় পাখির। উক্ত পর্যটন কেন্দ্রে রয়েছে সুবিশাল পিকনিক স্পট। কেউ চাইলে কাপ্তাই রিভার ভিউ পার্ক পর্যটন কেন্দ্রের পরিচালকের সাথে অগ্রিম যোগাযোগ করে উক্ত পিকনিক স্পটটি ভাড়া নেওয়ার পাশাপাশি উক্ত রেস্টুরেন্টে বিভিন্ন প্রকারের খাবার অগ্রিম অর্ডার দেওয়ার ও সুযোগ রয়েছে।

উক্ত পর্যটন কেন্দ্রতে ঘুরতে আসা পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা মোঃ ওমর ফারুক, মোঃ আলমগীর টিপু সহ কয়েকজন পর্যটকের সাথে কথা হলে তারা বলেন, অত্যান্ত পরিষ্কার পরিছন্ন, কোলাহল মুক্ত, অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই রিভার ভিউ পার্ক এন্ড গ্রিনহিল রেস্টুরেন্টে আসলে যে কারো মন প্রফুল্ল হয়ে যাবে। এবং সেই সাথে উক্ত পর্যটন কেন্দ্রে যে ওয়াচ টাউয়ারটি রয়েছে সেটির উপরে উঠলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাইের সৌন্দর্যের অপার মহিমা সরাসরি নিজের চোখে উপভোগ করতে পারা যায়। তারা আরো জানান, উক্ত পর্যটন কেন্দ্রটিতে প্রবেশ পথে লাগেনা কোন ফি যার ফলে যে কেউ এর সৌন্দর্য উপভোগ করতে পারে তাও বিনামূল্যে। এবং সেই সাথে উক্ত পর্যটন কেন্দ্রটি সম্পূর্ন মাদকমুক্ত এবং বিশৃংঙ্খলা মুক্ত পরিবেশে তৈরি হওয়ায় কাপ্তাই রিভার ভিউ পার্ক এবং গ্রিন হিল রেস্টুরেন্টর পরিচালকদের পর্যটকেরা ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।

কথা হয় কাপ্তাই রিভার ভিউ পার্কের পরিচালক আকিদুর রহমানের সাথে তিনি জানান, সম্পূর্ণ মাদক ও বিশৃঙ্খলা মুক্ত এই পর্যটন স্পটটি বর্তমানে খুব অল্প সময়ে সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি আরো বলেন উক্ত পর্যটন স্পটটি প্রতিষ্ঠা করা হয়েছে কেবল পর্যটকদের বিনোদনের জন্য কোন ব্যবসায়িক উদ্যেশ্যে নয় তাই উক্ত পার্কে প্রবেশ করতে প্রয়োজন হয়না কোন ফি এর। যে কেউ চাইলে বিনামূল্যে এই পার্কে প্রবেশ করতে পারে। তিনি আরো বলেন রিভার ভিউ পার্ক এন্ড গ্রিন হিল রেস্টুরেন্টে রয়েছে হারেক রকমের সুস্বাদু খাবারের ব্যবস্থা। রয়েছে কাপ্তাই হ্রদের তাজা মাছ, দেশী মুরগী, বিভিন্ন প্রকারের ভর্তা, ভাজি সহ দেশী, বিদেশী হারেস রকমের খাবারের সমাহার। এবং খুব সুলভ মূল্যে এবং অত্যান্ত পরিষ্কার পরিছন্ন পরিবেশে আগত পর্যটকদের খাবার পরিবেশন করা হয়ে থাকে। এবং সেই সাথে উক্ত রেস্টুরেন্ট বিভিন্ন অনুষ্ঠানে সুস্বাদু এবং মানসম্মত খাবার অর্ডার নেওয়া হয়ে থাকে। এছাড়াও তিনি বলেন উক্ত পর্যটন কেন্দ্রে রয়েছে সুবিশাল পিকনিক স্পট যেখানে কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে পর্যটকেরা পিকনিকের আয়োজন করতে পারে এবং বিশাল বড় ওয়াচ টাউয়ারে উঠে সম্পূর্ণ কাপ্তাইের অপরূপ সৌন্দর্যকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবে। তিনি আরো জানান, বর্তমানে রিভার ভিউ পার্ককে আরো আকর্ষনীয় এবং আধুনিকায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং খুব শীঘ্রয় উক্ত পর্যটন কেন্দ্রকে আলোকসজ্জা সহ বিভিন্ন ডেকারেশনের মাধ্যমে আরো আকর্ষনীয় করা হবে।

স্বাস্থ্যসম্মত, কোলাহল মুক্ত, শান্তনিবিড় এবং সৌন্দর্যবেষ্টিত কাপ্তাই রিভার ভিউ পার্ক এবং গ্রিন হিল রেস্টুরেন্ট আসার জন্য সকল ভ্রমন পিপাশুদের আমন্ত্রন রইলো।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)