শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » মনোনয়ন প্রত্যাশী বিউটির নির্বাচনী মোটর শোভাযাত্রা
প্রথম পাতা » নওগাঁ » মনোনয়ন প্রত্যাশী বিউটির নির্বাচনী মোটর শোভাযাত্রা
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনোনয়ন প্রত্যাশী বিউটির নির্বাচনী মোটর শোভাযাত্রা

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচনের তপসিল ঘোষনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রধান দুই দল তাদের মনোনিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেনি। যার কারণে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারনা। তারই ধারাবাহিকতায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মরহুম সাংসদ ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভিন বিউটির বিশাল মোটরবাইক শোভাযাত্রা করেছেন। ৫ সেপ্টেম্বর শনিবার সকালে আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। শোভাযাত্রায় প্রায় সাগে ৩হাজার মটরসাইকেল অংশগ্রহণ করে।

রাণীনগর উপজেলা তার নিজ বাড়ি গোনা ইউনিয়নের ঝিনা গ্রাম থেকে শতাধিক মোটরবাইক নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এরপর রাণীনগর হয়ে আত্রাই উপজেলা বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। এসময় থেমে থেমে পথ পথসভায় ও জনগনের সাথে কুশল বিনিময় করেন সুলতানা পারভিন বিউটি ও তার ছেলে ইশতিয়াক আলম ইফতি।

শোভাযাত্রাকালে বিউটি সাংবাদিকদের জানান, আমি ইসরাফিল আলমের পাশাপাশি মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ইসরাফিল আলমের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমি উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি। তিনি আরো বলেন, আওয়ামীলীগের সাথে আমাদের রক্ত মিশে আছে। আমি দৃঢ় ভাবে বিশ^াস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বঞ্চিত করবেন না। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো ইনশাল্লাহ ।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই আসনে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)