শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা

---বিশ্বনাথ প্রতিনিধি :: কড়াকড়ি নেই আগের মতো। স্বাস্থ্যবিধি মানায়ও ঢিলেঢালা ভাব। বাধ্যতামূলক হলেও মাস্ক পড়তে অনীহা সাধারণ মানুষের। এ অবস্থায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বেশ কয়েকদিন শনাক্তের হার কম থাকলেও হঠাৎ করে বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা। উপসর্গ নিয়ে নমুনা দেয়া অধিকাংশেরই পজেটিভ রিপোর্ট আসছে কোভিড-১৯’র। এতে শঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। তারা বলছেন, সতর্কতায় ছাড় দিলে আরো কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে সবাইকে।
সূত্র জানায়, করোনার ‘হটস্পট’ সিলেটের বিশ্বনাথ উপজেলায় শুরুর দিকে দ্রুত বাড়ে করোনা আক্রান্তের সংখ্যা। একে একে আক্রান্ত হন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, রাজনীতিবীদ ও সাধারণ নারী-শিশু। ক’দিনেই শতক ছাড়িয়ে যায় এ সংখ্যা। সব’চে বেশি আক্রান্ত হন স্থানীয় পুলিশ স্টেশনের সদস্যরা। করোনায় মারা যান বৃদ্ধ ও শিশুসহ দুইজন। এরপর থেকে একাধিক কারণে করোনা পরীক্ষায় মানুষের অনীহা দেখা দিলে ১শ ৭৩জনে গিয়ে থমকে যায় করোনা রোগীর সংখ্যা। সম্প্রতি হঠাৎ করে বেড়েছে উপসর্গযুক্ত অসুস্থ মানুষের সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন এসব মানুষের জন্যে দোয়া চেয়ে ক্ষুদে বার্তা দিচ্ছেন তাদের শুভাকাঙ্খিরা। গেল বুধবার ২ সেপ্টেম্বর উপসর্গ নিয়ে নমুনা দিলে শুক্রবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় স্ত্রী ও দুই ছেলেসহ কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের। একই দিনে নমুনা দিলেও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন’র কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে গত শনিবার ৫ সেপ্টেম্বর রাত পৌনে ১০টায়। ওই দিন করোনা শনাক্ত হয় আরও দু’জনের।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মূসা সাংবাদিকদের বলেন, দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সম্প্রতি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। সুন্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৬১ জন। স্বাস্থবিধি মেনে আইসোলেশনে রয়েছেন। সতর্কতাই করোনা সংক্রমণ ঠেকাতে পারে। সবাইকে সরকারি নিদের্শনা, স্বাস্থ্যবিধি ও সামাজিক র্দরত্ব মেনে চলতে হবে। এসবে ছাড় দিলে এ থেকে রক্ষা পাবার সুযোগ নেই।

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত - ৩

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর  দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহত ২জনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, আরশ আলীর পুত্র আরিয়ান আহমেদ মাজেদ (২৩), মুজিব আহমেদ রাজ (২৪) ও তাদের অপর পক্ষ পাশের বাড়ির মখলিসুর রহমানের পুত্র সজিব আহমেদ (২১)। এ ঘটনায় আহত মুজিব আহমেদ বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এলাকায় খোজ নিয়ে জানাগেছে, খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের মখলিসুর রহমানের পুত্র সজিব আহমদকে দিয়ে পাশের বাড়ির আরশ আলীর পুত্র মাজেদ ও মুজিব দুই ভাই মিলে বিক্রয়ের উদ্দেশ্যে ৭০হাজার টাকা দিয়ে ২টি আরেক্স মোটরবাইক ক্রয় করান। কিন্তু সজিব বাইক চালানো জানেনা তাই একটি মোটরবাইক মাজেদ ও মুজিবের কাছে থাকত। সজিবের কাছে থাকা বাইকটি কোন রকম বিক্রি করে দেয় এবং অপর বাইকটি মুজির ৩০ হাজার টাকা দিয়ে কিনবেন বলে তার কাছে রেখে দেন। কিন্তু পূরো টাকা পরিশোধ কনেননি মুজিব। সেই সুবাদে গত রাত সাড়ে ১২টার দিকে জরুরী কাজে হাসপাতালে যাওয়ার জন্য মুজিবের কাছে মোটরবাইকটি চান সজিব। কিন্তু মুজিব বাইক না দেয়ায় সজিব গাড়ির পাওনা টাকা চাইলে উভয়ই উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে  ‍দু’পক্ষের ৩জন গুরুত্বর আহত হন এবং আরো ৭/৮ জন আহত রয়েছেন। তবে মুজিব জানান, সজিবের কাছে তার কোন টাকা পয়সার লেনদেন নেই।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম মুসা সাংবাদিকদের জানান, এক পক্ষের অভিযাগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।

আগাম জামিন নিলেন বিশ্বনাথ আ.লীগের চার নেতা

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এমপি মোকাব্বির খানের গাড়ীতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের চার নেতাকে আগাম জামিন দিয়েছেন আদালত। বুধবার ৯ সেপ্টেম্বর সিনিয়র বিচারপতি শেখ হাসান আরিফ ও খন্দকার দিলোউজ্জামান এর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামিন পাওয়া চারজন হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য কামরুজ্জামান সেবুল এবং জুনাব আলী।
এর আগে আওয়ামী লীগের এই চার নেতা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তাদের পক্ষে শুনানি করেন, এডভোকেট মো. মোশতাক আহমদসহ তার প্যানেলের আইনজীবী।
এ্যাডভোকেট মো. মোশতাক আহমদ সাংবাদিকদের জানান, গত ১১ আগস্ট আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত আইনে এমপি মোকাব্বির খানের গাড়ীতে হামলার অভিযোগ এনে এপিএস অসিত রঞ্জন দেব মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের দুই সম্পাদকসহ ৫ জনকে আসামি করা হয়। সেই মামলায় কোর্ট আজ ৪ জনকে ছয় সপ্তাহের ভেতরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানান।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)