বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » বরিশাল বিভাগ » বিওজেএ তজুমদ্দিন উপজেলা কমিটি গঠন
বিওজেএ তজুমদ্দিন উপজেলা কমিটি গঠন
ভোলা প্রতিনিধি :: সকল অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণ ও পেশার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের (বিওজেএ) তজুমদ্দিন উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। তজুমদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এম, নুরুন্নবী সভাপতি এবং তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের তজুমদ্দিন প্রতিনিধি হেলাল উদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার ৯ সেপ্টেম্বর বিকালে তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে আয়োজিত সভায় দৈনিক গণকন্ঠ ভোলা জেলা প্রতিনিধি , ভোলাবাণী ডট কম প্রকাশক/সম্পাদক ও ভোলা জেলা বিওজেএ’র সভাপতি খলিল উদ্দিন ফরিদ এ কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শরীফ আল আমিন (ভোরের কাগজ), আকতার হাওলাদার (বরিশাল বার্তার), যুগ্ম সম্পাদক এম, নয়ন (বাংলার কন্ঠ), এম এ হান্নান (আজকালের), সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (সকাল সংবাদ), দপ্তর সম্পাদক মোঃ জিহাদ (প্রথম সকাল), তথ্য ও গবেষণা সম্পাদক মোশারেফ হোসেন (বরিশাল সমাচার), কার্যকরী সদস্য তরুন কুমার দাস (মতবাদ), সেলিম রেজা (গণকণ্ঠ), এম এ হালিম (ভোলা টাইমস) ও কামাল উদ্দিন (ভোরের আলো), রুবেল চক্রবর্তী (ন্যায় অন্যায়), নকিব হোসেন (বাংলাদেশের খবর)। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিওজেএ’র লালমোহন সভাপতি মাহমুদ হাসান লিটন, সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক ও দৈনিক গণকন্ঠের লালমোহন প্রতিনিধি সাব্বির আলম বাবু প্রমুখ।





ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু