শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যুগ যুগ ধরে পরিত্যক্ত দেখার কেউ নেই
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যুগ যুগ ধরে পরিত্যক্ত দেখার কেউ নেই
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যুগ যুগ ধরে পরিত্যক্ত দেখার কেউ নেই

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনিক এলাকায় বিভিন্ন দপ্তরের কয়েকটি ভবন যুগ যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দেখার যেন কেউ নেই! যে কোন সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দ্রুত এ ভবনগুলো অপসারনের দাবি স্থানীয়দের।

জানাগেছে, উপজেলার প্রশাসনিক চত্ত্বর ৮০ দশকের পূর্বে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) কর্তৃক নির্মাণ করা হয় একটি ভবন। ভবনটিতে এক সময় দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরের সার, বীজ, কীটনাশক সহ কৃষি যন্ত্রাংশ রাখা হতো। এ ভবনটির পার্শেই রয়েছে উপজেলা প্রশাসনিক ভবন নামের আরো একটি ভবন। সে ভবনে তৎকালিন ছিলো শিক্ষা অফিস, হিসাব রক্ষণ অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন অফিসের কার্যক্রম। অনুরুপ একটি ভবনে রাখা হতো উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যবহৃত গাড়ি, কৃষি দপ্তরের গাড়ি। বর্তমানে এ ভবনগুলো প্রায় ৩ যুগেরও বেশী ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পলেস্তরা খসে খসে পড়ে বেরিয়ে পড়েছে ইট, লোহার রড়সহ ভবনের বিভিন্ন অংশ। ভেঙ্গে পড়ছে ছাদ।

এ জরাজীর্ণ পরিত্যক্ত ভবনগুলোতে পথচারিরা অনেক সময় রোদ বৃষ্টিতে অবস্থান করে। ইতোমধ্যে আহত হয়েছে উপজেলা সহকারি শিক্ষা অফিসারসহ কয়েকজন পথচারি। কৃষি দপ্তরের ব্যবহৃত গাড়ির ওপর ছাদ ভেঙ্গে পড়েছে। নির্মিত ভবনগুলোর সংশ্লিষ্ট দপ্তরের এ বিষয়ে নেই কোন তদারকি। উপজেলা প্রশাসনের মাধ্যমে ভবনগুলো অপসারনে জন্য একাধিকবার অবহিত করেও আইন জটিলতায় পড়ে হচ্ছেনা কোন সুরহা।

উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভিন বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি পরিত্যক্ত ভবনটির সাথে কৃষি দপ্তরের কোন সংশ্লিষ্টতা নেই। এ ভবনটি সর্ম্পকে তিনি অবহিত নন।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, উপজেলা চত্ত¡রের দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিত্যাক্ত ভবনগুলোর দ্রæত অপসারনের জন্য তিনি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করবেন।

এ বিষয়ে উপজেলা পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, ইতোমধ্যে আমিসহ নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানমসহ একটি টিম পরিত্যক্ত ভবনগুলোর অবস্থান পরিদর্শন করে ভবনগুলো অপসারনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়েছে। আইনি জটিলতার কারনে সুরহা হচ্ছে না বলেও তিনি জানান। তবে ১০ সেপ্টেম্বর মাসিক সমন্বয় সভায় বিষয়টি পুর্নঃরায় উত্তোলন করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)