শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় ইস্পাহানী - চান মার্কেট পর্যন্ত রাস্তাটি
সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় ইস্পাহানী - চান মার্কেট পর্যন্ত রাস্তাটি
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার হতে চান মার্কেট পর্যন্ত ব্যাস্ততম সড়কটি দীর্ঘ দিন ধরেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে। কর্তৃপক্ষের উদাসীণতার কারণে প্রায় ২কিলোমিটারের দৈর্ঘ্য এই সড়কটি খান খন্দকে সয়লাব হয়ে আছে। বড় বড় গর্তগুলো ক্রমেই যেন মরনফাঁদে পরিণত হয়ে পড়েছে। সড়কটিতে প্রতিদিনই শত শত হাল্কা ও ভারী যানবাহন চলাচল করলেও এসব খানা-খন্দকে পড়ে প্রতিনিয়তই দুর্ঘটনা কবলিত হয়ে যান মালের অপূরণীয় ক্ষতি সাধণ হচ্ছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার জনৈক বাসিন্দা জানান,ইস্পাহানী বাজার হতে চান মার্কেট বাজার পর্যন্ত এই রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে চালকরা তাদের পরিবহণ চালিয়ে যাচ্ছে। একই পরিস্থিতিতে যাত্রী সাধারণও তাদের জীবন জীবিকার স্বার্থেই জীবন বাজী রেখেই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। আর বৃষ্টি এলেতো কোন কথাই নেই গোটা রাস্তাই হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে যায়। তারা এ অবস্থা হতে পরিত্রাণ পেতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান