শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » রাজশাহী » রাজশাহীতে ফোরলেন রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন
প্রথম পাতা » রাজশাহী » রাজশাহীতে ফোরলেন রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে ফোরলেন রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন

ছবি : সংবাদ সংক্রান্তমাইনুল হাসান, রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উন্নয়ন কর্মকাণ্ডে পাল্টে যাচ্ছে মহানগরীর সড়কের চিত্র। মহানগরীতে হচ্ছে দৃষ্টিনন্দন ফোরলেন সড়ক।

এরমধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে আলিফ লাম মোড় থেকে বিহাস ফোরলেন রাস্তা ও একটি ফ্লাইওভার। ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে।

ফোরলেন রাস্তারও কাজ চলমান রয়েছে। রবিবার বিহাসের সামনে থেকে ফ্লাইওভার পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় তিনি কাজের অগ্রগতি ও প্রকল্পের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

১৮৯ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপায়া হয়ে বিহাস পর্যন্ত ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সংযোগ সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে।

প্রকল্পটির আওতায় ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে ফুটপাথ, ১টি ব্রীজ, ৮টি কালভার্ট, আইল্যান্ড, ট্রাফিক কাঠামো ইত্যাদি নির্মাণ করা হয়েছে।

স্বল্প সময়ের মধ্যে নির্মিত সড়কটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এই সড়কের কারণে মহানগরীর ক্রমবর্ধমান যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধিত হচ্ছে।

একই সাথে প্রকল্প এলাকায় আবাসনসহ আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে।

পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি, শামসুজ্জামান রতন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





রাজশাহী এর আরও খবর

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা
গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
গুরু শিষ্যের প্রেমময় জীবন গুরু শিষ্যের প্রেমময় জীবন
অতিরিক্ত ভালোবাসা ঠিক নয় অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা
রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)