সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে চাকুরীজীবী সমিতি পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
জুরাছড়িতে চাকুরীজীবী সমিতি পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
জুরাছড়ি প্রতিনিধি :: আজ সোমবার জেলা প্রশাসন অফিস প্রাঙ্গনে রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা চাকুরীজীবী সমিতি বিভিন্ন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। উপজেলার শিক্ষার হার বৃদ্ধির লক্ষে প্রতি বছর উপজেলার চাকুরীজীবি সমিতি এ উদ্যোগ গ্রহন করে থাকেন বলে জানান সমিতির সভাপতি জগৎ জ্যোতি চাকমা। এছাড়াও তিনি বলেন, গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের প্রতি বছর আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জুরাছড়ি উপজেলায় ২০২০ সনে যারা এসএসসি পাস করেছে তাদের মধ্য থেকে দরিদ্র ও লেখাপড়ায় আগ্রহী ৭ জন শিক্ষার্থীকে জুরাছড়ি চাকরিজীবী সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হবে তাদের ৩০০০ টাকা এবং যারা মানবিক বিভাগে ভর্তি হবে তাদের ২৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ, এই অনুদান ৭জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে অনুদান প্রদান করা হয়।এতে ৩ জন বিজ্ঞান বিভাগে ও ৪ জন মানবিক বিভাগে একাদশ শ্রেনীতে জেলার রাঙামাটি সরকারি কলেজে ৫ জন, রাঙামাটি সরকারি মহিলা কলেজে ১ জন ও লেকার্স পাবলিক স্কুল ও কলেজে ১ জন ভর্তি হবে । উক্ত সহায়তা প্রদান এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি চাকরিজীবী সমিতির উপদেষ্টা বিজয় প্রকাশ চাকমা, সভাপতি জগৎ জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক সুকৃতি ময় চাকমা ও কোষাধ্যক্ষ নতুন কুমার চাকমা প্রমুখ।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার