মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে স্মারকলিপি
অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে স্মারকলিপি
গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী, বরিশাল রেঞ্জের ডিআইজি ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর হাতে তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, প্রেস ক্লাবের সহসভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাবেক সহসভাপতি শ্যামল সরকার, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা। পরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন প্রেস ক্লাবের কর্মকর্তারা। এসময় ডিআইজি শফিকুল ইসলামের কাছে সাংবাদিক নেতৃবৃন্দ অপসাংবাদিবকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন ডিআইজি। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, প্রাথমিকভাবে ঝালকাঠি জেলার ৬ জনকে অপসাংবাদিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, শুধু অপসাংবাদিকদের তালিকা নয়, পাশাপাশি যেসব সাংবাদিকরা মাদক সেবন ও কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদের তালিকা তৈরি করে তথ্য প্রমানসহ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করা হবে। সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে যারা মাদকসেবন ও মাদক বিস্তারে কাজ করে তাদের চরিত্র জনগনের সামনে তুলে ধরা হবে এবং মাদকসেবী সাংবাদিকদের গ্রেফতারে পুলিশ এবং মাদকনিয়ন্ত্রন অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।





প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত