শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে স্মারকলিপি
প্রথম পাতা » ঝালকাঠি » অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে স্মারকলিপি
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে স্মারকলিপি

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে অপসাংবাদিকতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী, বরিশাল রেঞ্জের ডিআইজি ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর হাতে তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, প্রেস ক্লাবের সহসভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাবেক সহসভাপতি শ্যামল সরকার, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা। পরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেন প্রেস ক্লাবের কর্মকর্তারা। এসময় ডিআইজি শফিকুল ইসলামের কাছে সাংবাদিক নেতৃবৃন্দ অপসাংবাদিবকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন ডিআইজি। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, প্রাথমিকভাবে ঝালকাঠি জেলার ৬ জনকে অপসাংবাদিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, শুধু অপসাংবাদিকদের তালিকা নয়, পাশাপাশি যেসব সাংবাদিকরা মাদক সেবন ও কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদের তালিকা তৈরি করে তথ্য প্রমানসহ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করা হবে। সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে যারা মাদকসেবন ও মাদক বিস্তারে কাজ করে তাদের চরিত্র জনগনের সামনে তুলে ধরা হবে এবং মাদকসেবী সাংবাদিকদের গ্রেফতারে পুলিশ এবং মাদকনিয়ন্ত্রন অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।





আর্কাইভ