শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » বরিশাল বিভাগ » ভোলায় সাধারণ মানুষের গাছের ওপর বনবিভাগের লোলুপদৃষ্টি
প্রথম পাতা » বরিশাল বিভাগ » ভোলায় সাধারণ মানুষের গাছের ওপর বনবিভাগের লোলুপদৃষ্টি
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোলায় সাধারণ মানুষের গাছের ওপর বনবিভাগের লোলুপদৃষ্টি

ছবি : সংবাদ সংক্রান্তভোলা প্রতিনিধি :: ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর মহাসড়কে লিজ নিয়ে ভোলা সমাজ উন্নয়ন সংস্থার রোপন করা গাছ কাটতে বাঁধা দিচ্ছে উপকূলীয় বনবিভাগ। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে উত্তেজনা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন সমাধান পায়নি ভুক্তভোগী ভোলা সমাজ উন্নয়ন সংস্থা লোকজন। মহামান্য সুপ্রিমকোর্ট থেকে ভোলা সমাজ উন্নয়ন সংস্থাকে গাছ কাটার অনুমতি দিলেও তারা রোপনকৃত গাছ কাটার প্রস্তুতি হিসেবে রবিবার (১৩ সেপ্টেম্বর) নাম্বারিং করতে গেলে বনবিভাগ বাঁধা প্রদান করে এবং মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন হুমকি দেয় সংস্থার কর্মকর্তাদেরকে। সুপ্রিমকোর্টের রায় পেয়ে বনবিভাগ ও ঠিকাদারের বাধাঁ এবং হুমকি-ধামকির কারণে গাছ কাটতে পারছে না সংস্থাটি। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু সমাধান চান সংস্থার নির্বাহী পরিচালক।
রবিবার লিখিত অভিযোগে সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, ২০১১ সালের ১৬ আগস্ট (৮ বছর পূর্বে) যোগাযোগ মন্ত্রণালয়ের স্মারক নং সজস-৩ অধিশাখা নং সবি/যোগা/সওজ-৩/২এল ও-৩/২০১০-২৪৩ এবং ০৬-০৯-২০১১ সালের সড়ক ও জনপথের ভোলা নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে লিখিত চুক্তির মাধ্যমে ভোলা সমাজ উন্নয়ন সংস্থা ৪১ সাল পর্যন্ত ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর মহাসড়কের ১৮ কিলোমিটার রাস্তার দুই পাশের জায়গা লিজ নেন। লিজ নেওয়ার পর থেকে সরকারী নিয়ম অনুযায়ী রাস্তার দুই পাশে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষুধী গাছ রোপন করেন। এই গাছ বড় হলে বিক্রি করে এলাকার হতদরিদ্র মানুষ উপকৃত হওয়ার কথা। কিন্তু বনায়নকৃত গাছ বড় হওয়ার পর লোলুপদৃষ্টি পড়ে বনবিভাগের। সংস্থার রোপন করা গাছ বনবিভাগ তাদের বলে দাবি করে। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য উভয় পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। জেলা প্রশাসক বনবিভাগ, সড়ক ও জনপথ এবং ভোলা সমাজ উন্নয়ন সংস্থাকে নিয়ে সমাধানে বসেন। এসময় জেলা প্রশাসক বনবিভাগকে বনায়নের মালিকানার প্রমাণপত্রের কাগজ দেখাতে বলেন এবং দেখানোর জন্য তারিখ নির্ধারন করে দেন। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই সমস্যার সমাধান না করে বনবিভাগ গাছ বিক্রির জন্য নাম্বারিং ও টেন্ডার আহ্বান করলে সংস্থার পক্ষ থেকে আপত্তি দেয়া হয়। এরপর আবার জেলা প্রশাসকের দপ্তরে বিষয়টি সুরাহার জন্য উভয় পক্ষ নিয়ে সভা হয়। সভায় চূড়ান্ত সিদ্ধান্ত না হতেই বনবিভাগ খামখেয়ালীভাবে গাছ কাটার জন্য ঠিকাদার নিয়োগ করে। ঠিকাদার হঠাৎ করে ওই গাছ কাটতে আসলে সংস্থার পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করা হয়। যার নং-৪২১৯/২০২০। বিষয়টি আমলে নিয়ে ১৯ সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও এ কে এম জহিরুল হক এর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট পিটিশনের শুনানি সম্পন্ন করেন। শুনানি শেষে বনবিভাগের দেয়া টেন্ডারসহ এ সংক্রান্ত সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রদান করেন। বনবিভাগ বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্টে আপিল বিভাগে আবেদন করলে আপিল বিভাগ আবেদনটি নিস্পত্তি করে ভোলা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে রায় দিয়ে তাদেরকে এক মাসের মধ্যে গাছ কাটার নির্দেশনা প্রদান করেন। সুপ্রিমকোর্টের আদেশ বলে ভোলা সমাজ উন্নয়ন সংস্থার কর্তৃপক্ষ রবিবার (১৩ সেপ্টেম্বর) তাদের রোপনকৃত গাছে নাম্বারিং করতে যায়। এসময় বনবিভাগ ও তাদের ঠিকাদার ঘটনাস্থলে গিয়ে গাছে নাম্বারিং কাজে বাঁধা প্রদান করে। বনবিভাগ ও ঠিকাদার সংস্থার কর্মকর্তা ও শ্রমিকদেরকে গাছের কাছে না যাওয়ার জন্য হুমকি-ধামকি প্রদান করে। এমনকি তারা সংস্থার লোকদেরকে মামলা-মোকাদ্দমা দিয়ে হয়রানী করারও হুমকি দেয়। বনবিভাগ ও ঠিকাদারের হুমকির ভয়ে সংস্থার লোকজন ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য হয়।
তিনি আরও জানান, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের রায় থাকা সত্ত্বেও দেশের একটি সরকারী প্রতিষ্ঠান ওই রায়কে উপেক্ষা করে কিভাবে আমাদের লোকদেরকে হুমকি-ধামকি ও মামলার ভয়ভীতি দেখায়? আমরা যাতে আমাদের লিজ নেওয়া যায়গায় রোপনকৃত গাছগুলো সুষ্ঠুভাবে কাটে বিক্রি করে যাতে চুক্তি অনুযায়ী বিভিন্ন সংস্থাসহ উপকারভোগী হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করতে পারি সে জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারের মাধ্যমে যথাযথ সমাধান আশা করছি।
এদিকে, ভোলা বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আমরা সরকারি নিয়মে এগুলো টেন্ডার দিয়েছি। সে অনুযায়ী ঠিকাদারকে ওয়ার্ক অর্ডারও দিয়েছি। পরে ভোলা সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও আদালতে মামলা করে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।





বরিশাল বিভাগ এর আরও খবর

ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)