মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » ঔষধ আছে, ডাক্তার নাই, বিদ্যুৎ নাই, কর্তৃপক্ষ কি নাই ?
ঔষধ আছে, ডাক্তার নাই, বিদ্যুৎ নাই, কর্তৃপক্ষ কি নাই ?
রুকুনুজ্জামান বাবুল: পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা এবং অবহেলার কারণে পার্বতীপুর রেলওয়ে হাসপাতালটির চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। ঔষধ আছে, ডাক্তার নাই, বিদ্যুৎ নাই জনবলের অভাবে চিকিৎসা নিতে আসা রোগীদের যেন দুর্ভোগের শেষ নেই।
বিষয়টি দেখার অনেকে থাকলেও করার কেউ নাই। হাসপাতালটির রিপিয়ারিং এর কাজ মাসাধিক কাল পূর্বে শেষ হলেও আজ অবধি বিদ্যুৎ সংযোগ না দেয়ার কারণে পর্যাপ্ত নতুন ঔষধ আসলেও তা রোগীদের সরবরাহ দিতে পারছেননা কর্তব্যরত ফার্মাসিস্ট মোঃ রোমজান আলী।
এদিকে ঔষধ না পেয়ে বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ রোগীসাধারণ। হাসপাতালের পিছনে একটি পরিত্যক্ত ভবনে দেখা মেলে ফার্মাসিস্ট রোমজান আলীর। এবিষয়ে তিনি জানান হাসপাতালে ঔষধ এসেছে তবে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে ইচ্ছা থাকা সত্বেও আমি ঔষধ সরবরাহ দিতে পারছিনা। আর নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এই পরিত্যক্ত ভবনে ঔষধ আনতেও সাহস পাচ্ছিনা। সেকারণেই ঔষধ না পেয়ে রোগীরা ফিরে যাচ্ছে বলেও জানান।
কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ হবে সেবিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। রেল অধ্যুষিত পার্বতীপুরের রেল শ্রমিক, কর্মচারীদের এই ডাক্তার বিহীন হাসপাতালটিতে একমাত্র ভরসা ফার্মাসিস্ট রোমজান আলী। শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ না হওয়ার কারণে অসুস্থ রোগীদের আর কতদিন এ দুর্ভোগ পোহাতে হবে সমাজের সচেতন মহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন কি ?





কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার