মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ : বরিশাল রেঞ্জের ডিআইজি
জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ : বরিশাল রেঞ্জের ডিআইজি
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, কোনভাবেই জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে পুলিশ। পুলিশকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ডিআইজি। আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি শহরের স্টেশন রোডে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি পিপি আবদুল মান্নান রসুল ও প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।





নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক