বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
আত্রাইয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয় উপজেলার ছোট রসুলপুর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল যাত্রী গৃহবধূ রুপালী বেগম (৩৫) নিহত হয়েছেন।
আজ বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনা ঘটার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়।
নিহত রুপালী বেগম উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌরবাড়ি গ্রামের খলিল হোসেনের স্ত্রী।
জানা যায়, বুধবার দুপুরে রুপালি বেগম তার আত্মীয়র সাথে মটরসাইকেলযোগে বাড়ি থেকে ভবানীপুর বাজারে কেনাকাটার উদ্দেশ্যে রওনা হয়। রওনার এক পর্যায়ে উপজেলার ছোট রসুলপুর এলাকায় পৌচ্ছালে পেছন থেকে একটি ট্রাক্টর মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সাথে সাথে রুপালী বেগম ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।





স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা