শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ
খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি :: মহালছড়ির মাইসছড়িতে সাউপ্রু কার্বারী পাড়ায় মারমাদের শ্মশান ভূমি বেদখলের চেষ্টা এবং সাজেক, মারিশ্যা ও লংগদুর ডাকঘর মোন এলাকায় নতুন করে বহিরাগত বাঙালি পুনর্বাসনের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা।
আজ শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সদর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সমর চাকমা।
বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে প্রশাসনের প্রত্যক্ষ মদদে বহিরাগত বাঙালি কর্তৃক ভূমি বেদখলের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১৬ সেপ্টেম্বর মাইসছড়ি সাউপ্রু কার্বারি পাড়ায় মারমা জাতিসত্তাদের যুগ যুগ ধরে ব্যবহৃত শ্মশানভূমি বেদখলের চেষ্টা চালিয়েছে বহিরাগতরা। তারা মৃতদেহ সৎকার কাজে বাধা প্রদান করেছে। এছাড়াও খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ভূমি বেদখলের ঘটনা ঘটছে।
বক্তারা সাজেক, মারিশ্যা ও লংগদুর ডাকঘর মোন এলাকায় নতুন করে বহিরাগত পুনর্বাসন করার পরিকল্পনা গ্রহণের খবরে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে লক্ষ লক্ষ বহিরাগত বাঙালিকে পুনর্বাসন করে পাহাড়িদের জায়গা-জমি, ভিটেমাটি কেড়ে নেওয়া হয়েছে। আবার নতুন করে বহিরাগতদের পুনর্বাসনের মাধ্যমে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র করা হলে তা পার্বত্য চট্টগ্রামের জনগণ কখনো মেনে নেবে না।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখল ও পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার জন্য ছাত্র, যুব, নারী সমাজ তথা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ করা, সাজেক, মারিশ্যা ও লংগদুর ডাকঘর মোন এলাকায় বহিরাগত পুনর্বাসনের ষড়যন্ত্র বন্ধ করা এবং বহিরাগতদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে সরিয়ে নেয়ার দাবি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১