শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাজিপুর » সরকারের রাজনৈতিক ও নৈতিক জোর না থাকায় সর্বত্র দুর্নীতিবাজেরা বেপরোয়া গাজীপুরে সাইফুল হক
প্রথম পাতা » গাজিপুর » সরকারের রাজনৈতিক ও নৈতিক জোর না থাকায় সর্বত্র দুর্নীতিবাজেরা বেপরোয়া গাজীপুরে সাইফুল হক
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের রাজনৈতিক ও নৈতিক জোর না থাকায় সর্বত্র দুর্নীতিবাজেরা বেপরোয়া গাজীপুরে সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে গাজীপুরে পার্টির কর্মী-সংগঠকদের সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর কথা বলা হলেও দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসহ সামগ্রিক পরিস্থিতি একেবারে লেজেগোবরে; সবকিছুতে গা ছেড়ে দেওয়া ভাব। অবস্থা দেখে মনে হয় সরকার নিয়তির উপরেই সব ছেড়ে দিয়েছে। করোনা সংক্রমন ও মৃত্যুজনীত পরিস্থিতি যখন দীর্ঘায়িত হচ্ছে তখন করোনার জন্য প্রস্তুত করা হাসপাতালসমূহ তুলে দিয়ে দেশবাসীর কাছে ভুল বার্তা দেয়া হচ্ছে। দেশে করোনার পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের নজিরবিহীন হতাশা ও অনাস্থাকে সরকার বিবেচনায় নিচ্ছে না। হাসপাতালবিমুখ মানুষের ক্ষোভের কারণসমূহ সরকার তথা সংশ্লিস্ট প্রতিষ্ঠানসমূহ আমলেই নিচ্ছে না। এই পরিস্থিতি গভীর উদ্বেগ ও উৎকন্ঠার। তিনি বলেন, ক্ষমতার থাকার জন্য এখন আর ভোটের প্রয়োজন না থাকায় সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিন খেলতে পারে না।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক শক্তি না থাকায় সর্বত্র আর দুর্নীতিবাজদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। করোনা দুর্যোগকে দুর্নীতিবাজেরা সুযোগ হিসাবে গ্রহণ করেছে। রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় থেকে এখন এরা বেপরোয়া হয়ে উঠেছে। দুর্নীতি-দুবর্ৃৃত্তায়নের যেসব রোমহর্ষক ঘটনা বেরিয়ে আসছে তা নিতান্তই খণ্ডাংশ মাত্র।
তিনি এই পরিস্থিতির অবসানে রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে দুর্নীতিবাজদের বিরুদ্ধে চিরুনী অভিযান, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, তাদের উপযুক্ত বিচার, লুন্ঠনকৃত অর্থ উদ্ধার ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতির বৈষম্যমূলক বিধান বাতিলের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের ঘর পরিস্কার হলে ৮০ ভাগ দুর্নীতি এমনিতেই কমে যাবে।
তিনি গাজীপুরের হারিকেন অঞ্চলে পার্টির আঞ্চলিক অফিস উদ্বোধন করতে যেয়ে উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির গাজীপুরের সংগঠক শ্রমিকনেতা মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, অরবিন্দু বেপারী বিন্দু, পার্টির সংগঠক ডা. মনোয়ার হোসেন, নাঈম খান ও মো. ফারুক প্রমুখ।
সভায় বহ্নিশিখা জামালী বলেন, অধিকার আদায়ে লড়াকু আন্দোলন-সংগঠনের কোন বিকল্প নেই। আকবর খান দাবি আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
সভার শুরুতে করোনায় এবং ভবন ধস ও অগ্নিকাণ্ডে বিভিন্ন সময়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য শোক জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)