শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি
আত্রাইয়ে যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে যুবলীগের উদ্যোগে মুজিব বর্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এড. খোদাদাদ পিটু। অনুষ্ঠানের উদ্বোধন করেন এ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন হেলাল।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, রাণীনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার পাল প্রমুখ।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩