শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জনদুর্ভোগ » ইউপি সদস্যর নির্দেশে সরকারি রাস্তা বন্ধ করে বাড়ি নির্মান : জনদুর্ভোগ চরমে
প্রথম পাতা » জনদুর্ভোগ » ইউপি সদস্যর নির্দেশে সরকারি রাস্তা বন্ধ করে বাড়ি নির্মান : জনদুর্ভোগ চরমে
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি সদস্যর নির্দেশে সরকারি রাস্তা বন্ধ করে বাড়ি নির্মান : জনদুর্ভোগ চরমে

ছবি : সংবাদ সংক্রান্তনিশাত আনজুমান, আক্কেলপুর প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি ইট বিছানো রাস্তা উঠিয়ে চলাচল বন্ধ করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক প্রবাসীর বিরুদ্ধে।
একাজে দাড়িয়ে থেকে রাস্তার ইট উঠানোর নির্দেশ প্রদান করেছেন খোদ ইউপি সদস্য মাহবুব আলম। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনামুখী ইউপির কাঁঠালবাড়ী গ্রামে। রাস্তা বন্ধ করায় চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার সোনামুখী ইউপির কাঁঠালবাড়ী গ্রামের ময়েন উদ্দিনের পুত্র প্রবাসী শাওন গত কয়েকদিন আগে কাঁঠালবাড়ী চারমাথা থেকে পূর্বদিকে গ্রামের ভিতরে চালাচল করার একমাত্র ইট বিছানো রাস্তা উঠিয়ে বাড়ি নির্মান করছেন। এতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবং টানা বৃষ্টির পানিতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সোনামুখি ইউনিয়নের ইউপি সদস্য মাহবুব আলম এই নির্মান কাজ করার সরাসরি নির্দেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয়রা নির্মান কাজ বন্ধ করার জন্য বলেও কোন প্রতিকার হয়নি। প্রভাব খাটিয়ে বাড়ি নির্মান চলমান রেখেছেন তারা।
ভোগান্তিতে পড়া এলাকাবাসীরা জানায়, ইউপি সদস্য মাহবুব আলম প্রভাব খাটিয়ে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে বাড়ি নির্মানের নির্দেশ দিয়েছেন। বারবার বলেও সে কোন প্রতিকার করে দেননি। এটি একটি অন্যায় কাজ। চলমান বৃষ্টিতে রাস্তা বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে চলাচল করতে হচ্ছে।
এ ব্যপারে ইউপি সদস্য মাহবুব আলম রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, আপাতত রাস্তাটি বন্ধ হয়েছে। পরবর্তীতে নির্মানাধীন বাড়ির পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরী করে দেওয়া হবে।
সোনামূখী ইউনিয়নের চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা সরকারী রাস্তা বন্ধ করে বাড়ি নির্মান করতে পারেনা। ইউপি সদস্য মাহবুব আলম নির্দেশ দিয়ে মাতবরি করায় এমনটা ঘটেছে। বর্তমানে নির্মান কাজ বন্ধ করার নির্দেশ এবং পূনরায় রাস্তা তৈরী করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে’।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে অফিসার প্রেরণ করে নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, ‘সরকারী রাস্তা বন্ধ করে নির্মান কাজ করার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে’।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)